সর্বশেষঃ
ইরানে খামেনির জানাজায় জনতার ঢল আগস্টে অনলাইনে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার আবেদন গ্রহণ বিশ্বকাপ ফুটবলে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা ঘানাকে ১-০ গোলে হারিয়ে কলম্বিয়া শেষ ষোলোয় রাষ্ট্র পরিচালনায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ইয়াছিন সম্পাদক মুন্না ইরানে খামেনির জানাজায় জামায়াতের নেতৃত্বে জোটের নেতারা অংশ নিচ্ছন ইরানে খামেনির দাফন অনুষ্ঠানে বিশ্বনেতা-প্রতিনিধিরা অংশ নিচ্ছেন খায়রুল হককে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন সুখরঞ্জন বালী গুমের সাথে জড়িত সাবেক এএসপি ফজলুর রহমান কারাগারে
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

শ্রীলঙ্কাকে হারিয়েছে স্বর্ণ জিতলেন বাংলাদেশের নারী ক্রিকেট দল

দূরবীন নিউজ ডেস্ক:
এসএ গেমসে শ্রীলঙ্কাকে ২ রানে হারিয়েছে বাংলাদেশ নারীদের ক্রিকেটদল স্বর্ণপদক জিতেছে। এ নিয়ে বাংলাদেশের স্বর্ণপদক সংখ্যা দাড়াল ১১টি।

রোববার (৮ডিরসম্বর) এক দিনেই এলো ৪টি স্বর্ণ জিতেছে বাংলাদেশ। তবে রোববার নেপালের পোখারায় ফাইনালে শ্রীলঙ্কাকে ২ রানে হারিয়েছে জাহানারা-সালমার নেতৃত্বে বাংলাদেশের নারী ক্রিকেট দল।

এসএ গেমসের মহিলা ক্রিকেটে ভারত ও পাকিস্তান অংশ না নেয়ায় ফেবারিট ছিলো বাংলাদেশ। ফাইনালে তাদের মুখোমুখী হয় শ্রীলঙ্কা। টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৯১ রান তোলে। সর্বোচ্চ অপরাজিত ২৯ রান করেন উইকেটরক্ষক ব্যাটার নিগার সুলতানা।

জবাব দিতে নেমে ১৪ রানেই ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে তিন নম্বরে নামা দলটির অধিনায়ক হারশিতা মাধবী(৩২) ব্যাট হাতে প্রতিরোধ গড়েন। তাকে সঙ্গ দিয়েছেন লিহনি আসপারা(২৫)। এক পর্যায়ে এক পর্যায়ে ৬ উইকেট হারিয়ে ৮০ রানে পৌছে যায় লঙ্কান নারীরা।

তবে শেষ দিকে দারুণ বোলিং করে বাংলাদেশ। যার কারণে ২০ ওভার শেষ ৯ উইকেট হারিয়ে ৮৯ রানে থামতে হয় দ্বীপদেশটির ক্রিকেটারদের। শেষ দিকে দারুণ দক্ষতায় ৩টি রানআউট করেছে বাংলাদেশ। যার কারণে স্বর্ণপদক ধরা দিয়েছে হাতে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12