সর্বশেষঃ
ইরানে খামেনির জানাজায় অংশ নিতে ছুটে গেলেন এনসিপির পাটওয়ারী ব্রি.জেনারেল আযমী বেতন-ভাতা ছাড়াও ‘বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন  জামায়াত শরিয়াহ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, যা দেশের মানুষ চায় না : বিএনপি মহাসচিব ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে শক্তভাবে ধরেছে মরক্কো নতুন বাজেট বাস্তবায়নে ‘বড় ৩ বাধা’ চিহ্নত করেছে জামায়াতে ইসলামী নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ, বৈষম্য তৈরি হবে: সিপিডি দেশে আইনশৃঙ্খলার অবনতি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরি ডি এম আতিক জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের নতুন ডিজি  বিশ্বকাপে উদ্বোধনীতে দ. আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর ডিএসসিসি ৩ দিনে ৩৬,০৮৬ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্পিং করেছে
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

ব্রি.জেনারেল আযমী বেতন-ভাতা ছাড়াও ‘বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন 

নিজস্ব প্রতিবেদক
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৭ বছরে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার কর্মকর্তাদের স্বাভাবিক অবসর ও ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। তাদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী। বকেয়া বেতন-ভাতার পাশাপাশি এক কোটি টাকার ‘বিশেষ আর্থিক প্রণোদনা’ও পাবেন তিনি।
২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত, অপসারণকৃত, অব্যাহতিপ্রাপ্ত ১৫০ কর্মকর্তাকে এসব সুবিধার পাশাপাশি আর্থিক ও আনুষঙ্গিক আরও সুবিধার ঘোষণা দিয়ে বুধবাার (১ জুলাই) একটি প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর ১১৫ জন, বাংলাদেশ নৌবাহিনীর ২১ জন ও বাংলাদেশ বিমানবাহিনীর ১৪ জনসহ মোট ১৫০ জন অবসরপ্রাপ্ত, অপসারণকৃত, অব্যাহতিপ্রাপ্ত ও বরখাস্তকৃত অফিসারদের স্বাভাবিক অবসর/ভূতাপেক্ষ পদোন্নতিসহ স্বাভাবিক অবসর/অকালীন (বাধ্যতামূলক) অবসর/পদোন্নতি প্রদান এবং তদানুযায়ী বিধি মোতাবেক বকেয়া বেতন-ভাতা এবং আর্থিক ও আনুষঙ্গিক সুবিধা (যার জন্য যেটি প্রযোজ্য- বিশেষ আর্থিক প্রণোদনা) দেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সরকারি আদেশ জারি করা হলো।
ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীকে ২০০৯ সালের ২৪ জুন অকালীন (বাধ্যতামূলক) অবসরে পাঠানো হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এতে তাকে ২০১১ সালের ২৬ ডিসেম্বর মেজর জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি ও ২০১৪ সালের ২৬ ডিসেম্বর তারিখে অবসরপূর্ব লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতিসহ বয়সসীমা শেষে স্বাভাবিক অবসর দেওয়ার কথা উল্লেখ করা হয়।
তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদে বকেয়া বেতন-ভাতার পাশাপাশি নির্দিষ্ট মেয়াদে মেজর জেনারেল পদে বকেয়া বেতন-ভাতা এবং বিধি মোতাবেক আর্থিক ও আনুষঙ্গিক সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
এর পাশাপাশি তাকে বিশেষ আর্থিক প্রণোদনা হিসেবে এক কোটি টাকা ও বয়স ও যোগ্যতা সাপেক্ষে যে কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় পদায়নের কথা প্রজ্ঞাপনে বলা হয়।  অবসর ও ভূতাপেক্ষ পদোন্নতি ও আর্থিক সুবিধাপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা এবার সুযোগ সুবিধা পাচ্ছেন।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12