মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

কারিগরি  শিক্ষার্থীদের তেজগাঁও সাতরাস্তা  অবরোধ

নিজেস্ব প্রতিবেদক

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ঢাকার তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ সড়ক অবরোধ শুরু হয়। অবরোধের কারণে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে সৃষ্ট হয় তীব্র যানজট। ভোগান্তিতে পোহাচ্ছেন যাত্রী ও চালকেরা।

শিক্ষার্থীরা বলছেন, দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের বিধান করার সুপারিশের প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেছেন। সরকারকে এ সুপারিশ বাতিল করতে হবে।

কারিগরি ছাত্র আন্দোলনের সদস্য আরিফ বিল্লাহ বলেন, সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা আবেদন করার সুযোগ পান। তবে বর্তমান সরকার উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে বলে তারা জানতে পেরেছেন। এমন সুপারিশ বাতিল না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) তানিয়া সুলতানা বলেন, সড়ক অবরোধের প্রভাব আশপাশ এলাকায় পড়েছে। এতে বিভিন্ন সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। বিশেষ করে সাতরাস্তা থেকে কাকরাইল পর্যন্ত সড়কে ব্যাপক যানজট লেগে গেছে। সোনারগাঁওয়ের সামনের কানেক্টিং সড়ক দিয়ে গাড়ি পাস করা যাচ্ছে না। ফলে আশপাশের সড়কেও প্রভাব আছে। আর মহাখালীর দিক থেকে আসা যানবাহন ডাইভারশন দিয়ে পাস করা হচ্ছে।

আ. দৈ./কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12