সর্বশেষঃ
ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান  প্রশাসনের নাকের ডগায় গুলশানে আ’লীগের মিছিল,গ্রেফতার-৩২ রাজধানী সহ সারাদেশ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের অভিযান প্রধানমন্ত্রীর আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই: মীর শাহে আলম নতুন করে সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের ঝুঁকি বাড়বে : টিআইবি দেশ ছেড়ে পালায় চোর-লুটেরা: জামায়াত আমির ফিল্ড ফায়ারিং অনুশীলনে আহত ক্যাপ্টেন সিএমএইচে দেখতে গেছেন প্রধানমন্ত্রী সৌদিকে নিয়ে উদ্বেগ বাড়ছে , হুথিদের অগ্রগতিতে নতুন শঙ্কা জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: সরকারি দলের চিফ হুইপ দুদকের পিআরও’কে আইনি নোটিশ সজীব ভূঁইয়ার
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

ঢাকা চট্টগ্রাম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি

দূরবীন নিউজ প্রতিবেদক:
শিক্ষামন্ত্রণালয় থেখে ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়া হয়েছে। জারি করা আদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত প্যানেল থেকে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমান উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমান ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শিরীণ আখতারকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আর বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. ছাদেকুল আরেফিন।

৩ নভেম্বর এ বিষয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে ঢাকা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পরবর্তী চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। অবশ্য আচার্য ও রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে এর আগেই এই নিয়োগ বাতিল করতে পারবেন।

অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিনেটের মাধ্যমে নির্বাচিত প্যানেল থেকে নিয়মিত উপাচার্য নিয়োগ বা পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত শিরীণ আখতারের নিয়োগ বলবৎ থাকবে। উপাচার্যদের সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলেও আদেশ জারি করা হয়েছে।

তিনটি বিশ্ববিদ্যালয়েই উপাচার্য নিয়োগ নিয়ে জটিলতা চলছিল। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক মাস আগে সিনেটের মাধ্যমে নির্বাচিত প্যানেল সরকারের কাছে পাঠানো হলেও নিয়োগ আটকে ছিল।

অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগের উপাচার্যের মেয়াদ শেষ হওয়ার পর কয়েক মাস ধরে সহ-উপাচার্য শিরীণ আখতার ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় এখন তাঁকে সহ-উপাচার্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শীর্ষ তিনটি পদই শূন্য থাকায় বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত হয়ে গেছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমেও স্থবিরতা চলছে। এ অবস্থায় তিনটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিল সরকার।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12