সর্বশেষঃ
ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে  যুদ্ধ বন্ধ প্রসঙ্গে ইরান ৬ শর্ত দিয়েছে
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

দুদকের মামলায় টুকুর সাজা নিয়ে হাইকোর্টে পুনঃশুনানি ২০ নভেম্বর

দূরবীণ নিউজ প্রতিনিধি:
দুদকের দায়ের করা অবৈধ সম্পদের মামলায় সাবেক প্রতি মন্ত্রী ও বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর বিচারিক আদালতের সাজা প্রসঙ্গে আপিল বিভাগের নির্দেশে হাইকোর্টে আগামী ২০ নভেম্বর পুনঃশুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বে সাজা প্রাপ্ত ইকবাল হাসান মাহমুদ টুকুর বিষয়ে শুনানির জন্য এ তারিখ নির্ধারণ করেন।

হাইকোর্টে বিএনপি নেতার ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। অপর দিকে দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মো. খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

সূত্র মতে, ২০০৭ সালে মার্চ মাসে ৪ কোটি ৯৬ লাখ ১১ হাজার ৯১৬ টাকার সম্পত্তির হিসাব ও আয়ের উৎস গোপন করার অভিযোগে দুদকের পক্ষ থেকের্ সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকুর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এ মামলা দায়ের করেন। ২০০৭ সালের ২৮ জুন আদালতে এ মামলায় অভিযোগপত্র দেন কমিশনের উপ-পরিচালক এসএমএম আখতার হামিদ ভূঞা।

২০০৭ সালের ১৫ নভেম্বর বিচারিক আদালত এ মামলার রায়ে টুকুকে ৯ বছরের কারাদÐ দেন। ২০১১ সালের ১৫ জুন বিচারিক আদালতের ৯ বছরের সাজার থেকে আসামীকে খালাস দেন হাইকোর্ট । পরে দুদকের পক্ষ থেকে আপিল করলে ২০১৪ সালের ২১ জানুয়ারি হাইকোর্টের রায় বাতিল করে পুনঃশুনানির আদেশ দেন আপিল বিভাগ। এর আপিল বিভাগের এ রায় রিভিউ (পুর্নবিবেচনা) চেয়ে আবেদন করে টুকু। পরে সেই আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। #

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12