সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

আইসিটি খুব শিগগিরই প্রধান অর্থনৈতিক খাত হবে : গণপূর্ত প্রতিমন্ত্রী

দূরবীণ নিউজ প্রতিবেদক :
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেছেন খুব শীঘ্রই আইসিটি খাত দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক খাত হিসেবে বিকাশ লাভ করবে।

বুধবার (২২ জুন) ময়মনসিংহের কিসমত রহমতপুরে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ কর্তৃক ময়মনসিংহ হাইটেক পার্ক এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত এক যুগে অর্থনৈতিক ও সামাজিক সকল সূচকে দেশের অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রগতি সাধিত হয়েছে। জনগণের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছানো সম্ভব হয়েছে, সমাজের তৃণমূল পর্যন্ত আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বিস্তৃত হয়েছে। দেশের অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় হয়েছে। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের চালিকাশক্তি হিসেবে তথ্য-ও-যোগাযোগ-প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

আগামী ২০৪১ সালের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে দেশ উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম মনিরা সুলতানা এমপি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র একরামুল হক টিটু, আইসিটি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, জেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উল্লেখযোগ্য তরুণ উদ্যোক্তাগন। # প্রেস বিজ্ঞপ্তি ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12