সর্বশেষঃ
মোহাম্মদপুরে অপরাধীদের ধরতে মধ্যরাতে অভিযানে আইজিপি ১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

দুবাই ফেরত ৩ যাত্রীর পায়ুপথে আড়াই কোটি টাকার স্বর্ণ

দূরবীণ নিউজ প্রতিবেদক:
দুবাই ফেরত ৩ যাত্রীর পায়ুপথ থেকে প্রায় আড়াই কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। শনিবার (৩০ এপ্রিল) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

শুক্রবার রাতে খবর আসে দুবাই থেকে কয়েকজন যাত্রী অবৈধভাবে স্বর্ণ নিয়ে আসছেন। পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সি-শিফটের কাস্টমস গোয়েন্দা দল বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়।

দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইটে আসা যাত্রীদের নজরদারিতে রাখেন দলের সদস্যরা। ইমিগ্রেশন সম্পন্ন হওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে তিন যাত্রীকে শনাক্ত করা হয়। তাদের গ্রিন চ্যানেলে এনে আটক করা হয়। পরে তাদের লাগেজ তল্লাশি করে প্রত্যেকের কাছে দুটি করে গোল্ডবার (২৩২ গ্রাম) এবং ৯৯ গ্রাম করে স্বর্ণালঙ্কার পাওয়া যায়।

তাদের কাছে আরও স্বর্ণ আছে কি না জানতে আর্চওয়েতে তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় মৃদু শব্দ পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে যাত্রীরা তাদের রেক্টামে (পায়ুপথ) স্বর্ণ থাকার কথা স্বীকার করেন। পরে বিমানবন্দরে বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে প্রত্যেক যাত্রী তাদের রেক্টাম থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৮৮০ গ্রাম করে স্বর্ণের পেস্ট বের করে দেন।

তিন যাত্রীর কাছ থেকে ৩ হাজার ৬৩৩ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। জব্দ স্বর্ণের আনুমানিক বাজারমূল্য আড়াই কোটি টাকা। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12