সর্বশেষঃ
মোহাম্মদপুরে অপরাধীদের ধরতে মধ্যরাতে অভিযানে আইজিপি ১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

ডিএনসিসি মেয়র আতিকুলের সাথে আসিয়ানভুক্ত ৭ দেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দূরবীণ নিউজ প্রতিবেদক :

রোববার (০৩ এপ্রিল) বিকালে রাজধানীর গুলশান-২ এ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলামের সাথে বাংলাদেশে নিযুক্ত আসিয়ানভুক্ত সাতটি দেশের রাষ্ট্রদূতগণ সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় মেয়রের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু হারতানতো সুবোলো, ব্রুনেইয়ের হাই কমিশনার হ্যারিস ওথম্যান, মালেশিয়ার হাই কমিশনার হাজনাহ মোহাম্মদ হাশিম, ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন, থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদ্দি সামিতমোর, ফিলিপাইনের রাষ্ট্রদূত এল্যান এল. ডেনিগা এবং সিংগাপুরের কনস্যুলার শীলা পিলাই।

পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশে নিযুক্ত আসিয়ানভুক্ত আটটি দেশের ও ঢাকার সমন্বয়ে গড়ে তোলা হয়েছে আসিয়ান-ঢাকা কমিটি (এডিসি)।

শুরুতেই এডিসি’র চেয়ারম্যান ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু হারতানতো সুবোলো ডিএনসিসি মেয়রের বিভিন্ন ধরনের জনসচেতনতা ও জনসেবামূলক কাজের প্রশংসা করেন।

এসম তিনি বলেন, “এডিসি এর সদস্য আসিয়ানভুক্ত আটটি দেশ ও ঢাকার মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। আমরা শুরুতে ঢাকায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করতে চাই।”

আলোচনায় আগামী আগস্ট মাসে ডিএনসিসি এলাকায় এডিসি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির সম্ভাব্য সময় নির্ধারিত হয়।

সাক্ষাৎ অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে মেয়র বলেন, “এডিসি’র সদস্যগুলোর মধ্যে ‘সিস্টার সিটি’ গড়ে তোলার মাধ্যমে একে অপরের সাথে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করতে পারবে। এর ফলে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে।”

এসময় শহরগুলোর মধ্যে কিভাবে ফুটপাত ব্যবস্থাপনাসহ অন্যান্য উত্তম কার্যক্রমের মডেল ও অভিজ্ঞতা বিনিময় করা যায় সেসব বিষয়ে আলোচনা করা হয়।

সাক্ষাৎ অনুষ্ঠানে অন্যান্যদের সাথে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12