সর্বশেষঃ
ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে  যুদ্ধ বন্ধ প্রসঙ্গে ইরান ৬ শর্ত দিয়েছে
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

-ঢাকা মেয়র কাপ- ক্রিকেটের ফাইনালে ২ ও ৪ নম্বর ওয়ার্ড

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা – ২০২২ এ ক্রিকেটের ফাইনাল নিশ্চিত করেছেন ২ ও ৪ নম্বর ওয়ার্ড।

মঙ্গলবার (২৯ মার্চ) গোলাপবাগ মাঠে সকাল সাড়ে ৯.০০টায় ২ নম্বর ও ৩৩ নম্বর ওয়ার্ড এবং দুপুর ১.০০টায় ৪ ও ৬৪ নম্বর ওয়ার্ডের মধ্যে সেমিফাইনাল খেলা দুটি অনুষ্ঠিত হয়।

১ম সেমিফাইনালে ২ নম্বর ওয়ার্ড ৬৫ রানে জয়লাভ করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আলাউদ্দীন মনার মারমুখী ৫০ বলে ১২৫ রানের ওপর ভর করে ২ নম্বর ওয়ার্ড নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২২ রানের পাহাড় গড়ে। জবাবে ৩৩ নম্বর ওয়ার্ড নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৭ রানে থমকে যায়।

২ নম্বর ওয়ার্ডের খেলোয়াড় আলাউদ্দীন মনা বল হাতেও তুলে নেয় ২ উইকেট।

২য় সেমিফাইনালে ৪ নম্বর ওয়ার্ড ১৫ রানে জয় লাভ করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪ নম্বর ওয়ার্ড ১৯ ওভার ১ বলে সব ক’টি উইকেট হারিয়ে ১৪১ রান করে। জবাবে ৬৪ নম্বর ওয়ার্ড নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৬ রান তুলতে সমর্থ হয়।

১ম সেমিফাইনালে ২ নম্বর ওয়ার্ডের আলাউদ্দীন মনা এবং ২য় সেমিফাইনালে ৪ নম্বর ওয়ার্ডের সিয়াম ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়।

এদিকে ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতার আগামী ৩১ মার্চ সকাল ১১.০০টায় গোলাপবাগ মাঠে ২ ও ৪ নম্বর ওয়ার্ড ক্রিকেটের ফাইনালে এবং বিকেল ৪.০০টায় কমলাপুরের শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ৯ ও ১২ নম্বর ওয়ার্ড ফুটবলের ফাইনালে অংশ নেবে। ফুটবলের ফাইনাল খেলার পর এবারকার আয়োজনের পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
# প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12