সর্বশেষঃ
সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

পিপলস লিজিং ও নাহার ইন্টার’এর চেয়ারম্যানসহ ৭৭ ঋণখেলাপিকে হাইকোর্টে তলব

দূরবীণ নিউজ প্রতিনিধি:
বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (পিএলএফএসএল) এবং নাহার ইন্টারন্যাশনাল ট্রেনিং কোম্পানির চেয়ারম্যান, এমডি ও পরিচালকসহ মোট ৭৭ জন ঋণখেলাপিকে তলব করেছেন হাইকোর্ট। উচ্চ আদালত এই ঋণখেলাপি দেরকে আগামী ১১ এপ্রিল, ১২ এপ্রিল এবং ১৯ এপ্রিল সশরীরে হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উচ্চ আদালত একই সঙ্গে নির্ধারিত তারিখে হাজির না হলে,তাদের বিরুদ্ধে গ্রেফতারিপরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন। কারণ এই ঋণ গ্রহিতারা ঋণ ফেরত দেওয়ার শর্তে আদালত থেকে সময় নিয়েছেন। কিন্তু তারা নির্ধারিত সময়ে ঋণের অর্থ ফেরত না দিয়ে শর্ত ভঙ্গ করার অপরাধে আদালত তাদেরকে তলব করেছেন।

সোমবার (৭ মার্চ) হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারের (কোম্পানি বে ) একক বে এই তলবি আদেশ দেন। আদালতে কোম্পানির পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মেজবাহুর রহমান। শুনানি শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, হাইকোর্টের তলবিদের মধ্যে পিপলস লিজিংয়ের ৬৩ জন ঋণখেলাপি রয়েছেন। তাদেরকে আগামী ১১ এপ্রিল ১২ এবং ১৯ এপ্রিল সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে নাহার ইন্টারন্যাশনাল ট্রেনিং কোম্পানির চেয়ারম্যান, এমডি ও পরিচালকসহ সংশ্লিষ্টদেরকেও উল্লেখিত তারিখে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে গত বছরের ২১ জুন প্রতিষ্ঠানটির পুনর্গঠন বা পুনরুজ্জীবিত করার নির্দেশনা চেয়ে ২০১ জন আমানতকারী হাইকোর্টে আবেদন জানান। ওই আবেদনের শুনানি নিয়ে গত ২৮ জুন পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডকে পুনর্গঠন বা পুনরুজ্জীবিত করে প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য একটি বোর্ড গঠন করে দেন হাইকোর্ট।

ওইদিন আদালতে আমানতকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আহসানুল করিম। বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার তানজীব-উল আলম। পিএলএফএসএলের সাময়িক অবসায়ক (প্রবেশনাল লিক্যুইডেটর মো. আসাদুজ্জামানের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ব্যারিষ্টার মেজবাহুর রহমান।

আর্থিক প্রতিষ্ঠানটির পুনর্গঠিত বোর্ডে দায়িত্ব প্রাপ্ত ১০ সদস্যের মধ্যে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলমকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেন হাইকোর্ট। এছাড়াও সরকারের সাবেক সচিব আনোয়ারুল ইসলাম শিকদার, জেলা ও দায়রা জজ (অব.) হাসান শাহেদ ফেরদৌস, পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম চৌধুরী, ব্রিগেডিয়ার (অব.) কাজী তাওফিকুল ইসলাম, এফসিএ নুর-ই খোদা আব্দুল মবিন ও মাওলা মোহাম্মাদ, প্রতিষ্ঠানটির স য়কারীদের প্রতিনিধি ডা. নাশিদ কামাল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান ড. নুরুল কবির এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ জালালুদ্দিনকে বোর্ডের সদস্য নিযুক্ত করেন আদালত। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12