সর্বশেষঃ
ফরিদপুরে নগরকান্দায় দুই শতাধিক লগি-বৈঠাসহ বাঁকা মাতুব্বর আটক গণভোটের রায় মেনে নিলে সরকারকে সহযোগিতার ঘোষণা জামায়াতের অবশেষে বায়তুল মোকাররমের পলাতক খতিব রুহুল আমিন আটক শিগগিরই ড.মাহবুবু মোল্লা কলেজের জন্য নতুন মাঠ নির্মাণ কাজ শুরু হবে: ডিএসসিসি প্রশাসক মহাখালীর ৭তলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের ​নগরীতে জলাবদ্ধতা নিরসনে ডগাইর-বামৈলে খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু ডিএসসিসির আ’লীগের অগ্নিসন্ত্রাস প্রতিরোধে সব এমপিকে নিজ এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবধান ! আ’লীগের অগ্নি সন্ত্রাসীদের টার্গেট মন্ত্রী.এমপি ও ডিএনসিসি প্রশাসক মিল্টনসহ সরকারি অফিসও যানবাহন ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি: দুদকের অভিযান ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দুদকের অভিযান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা ৫ মার্চ শুরু

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) দ্বিতীয়বারের মতো ‘ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২২’ আয়োজন করতে যাচ্ছে । আগামী ৫ মার্চ থেকে এ প্রতিযোগিতা শুরু হবে। বুধবার (২ মার্চ) নগর ভবনে এক সংবাদ সম্মেলনে ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস এ তথ্য জানান।

এছাড়া আগামী ৮ মার্চ কলাবাগান ক্লাব মাঠে ক্রিকেটের উদ্বোধনী ও একই মাঠে ৩১ মার্চ সমাপনী খেলা অনুষ্ঠিত হবে। মোট ১৫টি মাঠে ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতার সব খেলা অনুষ্ঠিত হবে।

মেয়র বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে এবং বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তীতে গত বছর প্রথমবারের মতো ‘আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা’ আয়োজনের উদ্যোগ নেয় ডিএসসিসি। করপোরেশনের আওতাধীন ৭৫টি ওয়ার্ডকে সম্পৃক্ত করে আমরা ঢাকাবাসীকে একটি জাঁকজমকপূর্ণ ও সফল ক্রীড়া উৎসব উপহার দিতে পেরেছিলাম। প্রথম আয়োজনের সফলতায় অনুপ্রাণিত হয়ে এবারও এ আয়োজন হাতে নিয়েছি।

তিনি বলেন, বাংলাদেশের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খেলা ফুটবল ও ক্রিকেট নিয়েই আমরা ক্রীড়া উৎসব আয়োজন করতে চলেছি। কিন্তু এবারের আয়োজনে কলেবর ও মাত্রায় বৈচিত্র্য রয়েছে। টেপটেনিস বলের বদলে এবার কাঠের বলে ক্রিকেট ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। শুধু তাই নয়, এবারের আয়োজনে পুরস্কার ও প্রণোদনার পরিমাণও বাড়ানো হয়েছে।

ডিএসসিসি মেয়র আরও বলেন, এবারের ক্রীড়া উৎসবে দক্ষিণ সিটি করপোরেশেনের ৭৫টি ওয়ার্ড থেকে ৬২টি দল ফুটবল ও ৪৮টি দল ক্রিকেট খেলায় অংশ নেবে। আয়োজনে উত্তেজনার পারদ চড়িয়ে রাখতে পুরো প্রতিযোগিতাটি ‘নক আউট’ পদ্ধতিতে পরিচালিত হবে। ৫ মার্চ কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হবে। একই মাঠে ৩১ মার্চ সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হবে। ফুটবলেরও উদ্বোধনী ও সমাপনী খেলা অনুষ্ঠিত হবে একই স্টেডিয়ামে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12