সর্বশেষঃ
সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

স্বাস্থ্য অধিদপ্তরের আনোয়ারুলের ৫ বছরের জেল

দূরবীণ নিউজ প্রতিনিধি:
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক লাইন ডিরেক্টর আনোয়ারুল ইসলাম খানকে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে ৩৯ লাখ ৭৫ হাজার ৮৭৮ টাকা আত্মসাতের মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন বিচারিক বিশেষ জজ আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

এছাড়া আত্মসাৎ করা ৩৯ লাখ ৭৫ হাজার ৮৭৮ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত। সোমবার (৩১ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। আসামী আনোয়ারুল পলাতক থাকায় তার অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারিক আদালত। এসময় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

দুদকের মামলার অভিযোগে উল্লেখ রয়েছে, ভুয়া বিল-ভাউচার দেখিয়ে চেকের মাধ্যমে ৩৯ লাখ ৭৫ হাজার ৮৭৮ টাকার আত্মসাৎ করেন আসামী আনোয়ারুল। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক এ কে এম বজলুর রশীদ ২০১৩ সালের ১২ ফেব্রæয়ারি রমনা থানায় ৬ জনকে আসামী করে মামলা করেন।এরপর ২০১৭ সালের ৮ জুন আনোয়ারুল ইসলাম ও মনিরুজ্জামানকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন কমিশনের উপ-সহকারী পরিচালক আজিজুল হক। অপর চার আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অব্যাহতির আবেদন করা হয়।

পরবর্তীতে চার আসামীকে অব্যাহতি দিয়ে দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে মনিরুজ্জামান মারা যান। মামলার বিচার চলাকালে ১৮ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য দেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12