সর্বশেষঃ
সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

হাইকোর্টে অসীম-অপু উকিলের বিরুদ্ধে দুর্নীতি তদন্তের রিট খারিজ

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক :
হাইকোর্ট আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল এবং তার স্ত্রী অপু উকিলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন।

সোমবার (৩১ জানুয়ারি)অসীম-অপু উকিলের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও নানা দুর্নীতি সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

আদালতে আজ রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান।

আদালতে রিট আবেদন করেন নেত্রকোনা জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকার।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক বলেন, রিটকারী ব্যক্তিগত রাজনৈতিক বিষয়ে ক্ষুব্ধ হয়ে একের পর এক আবেদন করেছেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন। বিশেষ জজ আদালতেও আবেদন করেছেন।

কিন্তু সে আবেদন এখনো নামঞ্জুর হয়নি। সব মিলিয়ে অসীম কুমার উকিল ও অপু উকিলের বিরুদ্ধে করা দুর্নীতির তদন্ত চাওয়া রিট আবেদনটি জনস্বার্থে হয়নি বিধায় তা খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12