সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

বিভিন্ন প্রতিষ্ঠানে ইভ্যালির তথ্য চেয়ে দুদকের চিঠি

দূরবীণ নিউজ প্রতিবেদক :
দুর্নীতি দমন কমিশন (দুদক) এবার ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির বিরুদ্ধে গ্রাহকের কাছ থেকে নেয়া অগ্রিম ও মার্চেন্টের পাওনা প্রায় ৩৩৮ কোটি ৬২ লাখ টাকা `আত্মসাৎ ও পাচারের অভিযোগে’ প্রয়োজনীয় তথ্য চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে। প্রাপ্ত তথ্য উপাত্ত্ব যাচাই বাছাইয়ের পর এবার অনুসন্ধানে নেমেছে দুদক। আর এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন আর্থিক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক।

দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার গণমাধ্যমকে বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন যেসব সংস্থা অনুসন্ধানের কাজ করছে তাদের প্রাপ্ত তথ্যের জন্যও অপেক্ষা করছে দুদক ।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের এক চিঠির পরিপ্রেক্ষিতে গত ৮ জুলাই থেকে ছায়া অনুসন্ধান শুরু করে দুদক। তবে আনুষ্ঠানিক কোনো অনুসন্ধান শুরু করেছে।

উল্লেখ্য, ইভ্যালির বিরুদ্ধে ক্রেতার কাছ থেকে আগাম টাকা নিয়ে সময়মতো পণ্য সরবরাহ না করা এবং মার্চেন্টদের পাওনা পরিশোধ না করার অভিযোগ ওঠে। এ কারণে বাণিজ্য মন্ত্রণালয় ইভ্যালিতে তদন্ত করতে বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করে। কেন্দ্রীয় ব্যাংক তদন্ত করে গত ১৬ জুন প্রতিবেদন জমা দেয় বাণিজ্য মন্ত্রণালয়ে।

কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে দেখা গেছে, গত ১৪ মার্চ পর্যন্ত ক্রেতাদের থেকে ২১৪ কোটি এবং মার্চেন্টদের কাছে ১৯০ কোটি টাকা দায় রয়েছে। ওই সময়ে ইভ্যালির কাছে সম্পদ ছিল প্রায় ৯২ কোটি টাকা, যার মধ্যে ৬৫ কোটি টাকা চলতি মূলধন।

ক্রেতা ও মার্চেন্টদের বিপুল পরিমাণ টাকা তাহলে কোথায় গেল এ নিয়ে প্রশ্ন ওঠে। প্রতিষ্ঠানটির আর্থিক পরিস্থিতির এ চিত্র উঠে আসার পর বাণিজ্য মন্ত্রণালয় ক্রেতা ও মার্চেন্টদের সুরক্ষার কথা বিবেচনা করে ইভ্যালির কাছে গ্রাহকের বকেয়া পাওনার তথ্য এবং ভবিষ্যতে কীভাবে এসব দেনা পরিশোধ করা হবে তার পরিকল্পনা জানতে চায়।

একইসাথে গ্রাহক ও মার্চেন্টদের সুরক্ষা এবং ডিজিটাল কমার্স খাতের নেতিবাচক প্রভাব প্রতিরোধের লক্ষ্য ইভ্যালির বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেয়া হবে না, তার কারণ দর্শানোর নোটিশ দেয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12