সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

আফগানিস্তানে কারজাই ও আবদুল্লাহকে গৃহবন্দী

দূরবীণ নিউজ ডেস্ক :
এবার তালেবানরা আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও আফগান হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকন্সাইলেশনের প্রধান আবদুল্লাহ আবদুল্লাহকে গৃহবন্দী করেছে বলে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে। ২৬ আগস্ট (বৃহস্পতিবার) আবদুল্লাহ আবদুল্লাহর ঘনিষ্ঠ এক আফগান কর্মকর্তার বরাত দিয়ে এই খবর জানায় সিএনএন।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের মাধ্যমে দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান যোদ্ধারা।
আফগানিস্তানের এই দুই নেতাই দেশটিতে একটি অন্তর্ভূক্তিমূলক সরকার গঠনের জন্য তালেবানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। গৃহবন্দী করার খবরের বিষয়ে এখন পর্যন্ত কারজাই ও আবদুল্লাহর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সিএনএন জানিয়েছে, কারজাই ও আবদুল্লাহ এখন কার্যত গৃহবন্দী। সোমবারই তালেবান হামিদ কারজাইয়ের নিরাপত্তা দলের অস্ত্রশস্ত্র এবং গাড়ি জব্দ করেছে। হামিদ কারজাইকে আবদুল্লাহ আবদুল্লাহর বাড়িতে পাঠানো হয়েছে বলেও সিএনএনের খবরে দাবি করেছে। এছাড়া আবদুল্লাহ আবদুল্লাহর বাড়িতে তল্লাশি চালানোর পর বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের সরিয়ে নিয়েছে।

সিএনএনের প্রতিবেদনে আরো বলা হয়েছে, হামিদ কারজাই এখন বাধ্য হয়ে আবদুল্লাহ আবদুল্লাহর বাড়িতে অবস্থান করছেন। বাড়িটির নিরাপত্তার দায়িত্ব নিয়েছে তালেবান।
সূত্র : পার্সটুডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12