সর্বশেষঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ভাষণ দেবেন  শাপলা চত্বরে হত্যা মামলায় হাসিনা বেনজীরসহ অভিযুক্তদের চার্জশিট আজ ২৩ তম রাষ্ট্রপতি পদে  আলোচনায়  যারা  ! ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার পদত্যাগের পর রাষ্ট্রপতি: কোনো অপরাধী না, সংবিধান রক্ষা করেছি  মতিঝিল মেট্রোর নিচে বোমা সদৃশ বস্তু  উদ্ধার পুলিশের  ১০ বছর পর এবার  বিএনপির জাতীয় কাউন্সিল মহাসচিব পদে আলোচনায় যারা রাজধানীর পল্লবীতে দোকানে অস্র নিয়ে হামলা ৫০ লাখ টাকা চাঁদা দাবির থানায় মামলা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিতে দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আজ শুক্রবারই  রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ  !
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

জিয়ার সমাধি এলাকায় বিএনপির শতাধিক নেতা-কর্মী আহত, গ্রেফতার ১২

ছবি- সংগৃহীত

 

দূরবীণ নিউজ প্রতিবেদক:
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির কাছে পুলিশের সাথে সংঘর্ষে বিএনপিও অংগ সংগঠনের শতাধিক নেতাকর্মী আহত হবার তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন দলের নেতারা। ঘটনাস্থল পুলিশ বিএনপির অন্তত ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

আজ মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য জানান।

সৈয়দ এমরান সালেহ প্রিন্সের দেয়া তথ্য অনুযায়ী, পুলিশি হামলা আহতদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক শামিমুর রহমান শামীম, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক ফেরদৌসি আহমেদ মিষ্টি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য শহীদুল ইসলাম বাবুল, অ্যাডভোকেট মকবুল আহমেদ সরদার, কামরাঙ্গীচর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈম, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো: শরীফ হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ হাসান মিন্টু, আনন্দ শাহ, আর টি মামুন ও দফতর সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন প্রমুখ।

এদিকে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম গ্রেফতার ও আহতদের নামের তালিকা প্রকাশ করেন।

আবদুস সালাম জানান, শহীদ জিয়ার মাজার এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এ জে এম শামসুল হক, কেন্দ্রীয় কৃষকদল নেতা শাহজাহান সম্রাট, লালবাগ থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো: রুবেল, সবুজবাগ থানা ছাত্রদল নেতা হাফিজ আহমেদ রাতুল, কামরাঙ্গীচর থানা ছাত্রদল নেতা ইব্রাহিম, সোহাগ, রবিউল, জুম্মন, সোলেমান, মুক্তার, পল্টন থানা বিএনপি নেতা মুনির হোসেন ও গুলশান থানা স্বেচ্ছাসেবক দল নেতা মতিউর রহমান।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12