সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

শিগগিরই করোনার টিকা উৎপাদনে যাচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের- ছবি : সংগৃহীত

দূরবীণ নিউজ প্রতিবেদক :
স্থানীয়ভাবে টিকা উৎপাদনের কোনো বিকল্প নেই উল্লেখ করে বাংলাদেশ শিগগিরই কোভিড-১৯ টিকা উৎপাদনে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম চালান পাওয়ার পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘এটি যৌথভাবে উৎপাদন করা হবে। তারা (অংশীদার দেশগুলো) আমাদের বাল্ক মেডিসিন পাঠাবে, আমাদের এখানে বোতলজাত ও লেভেলিং করা হবে।’

ড. মোমেন বলেন, যে দেশগুলো যৌথভাবে উৎপাদনে টিকা উৎপাদন করছে তারা ভালো ফল পাচ্ছে।

এর আগে কোভ্যাক্স সুবিধার আওতায় জাপান থেকে ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইটে অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার টিকার ডোজ ঢাকায় পৌঁছে। টিকার চালান এসে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তা গ্রহণ করেন।

এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা: এ বি এম আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

# সূত্র : ইউএনবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12