সর্বশেষঃ
ফরিদপুরে নগরকান্দায় দুই শতাধিক লগি-বৈঠাসহ বাঁকা মাতুব্বর আটক গণভোটের রায় মেনে নিলে সরকারকে সহযোগিতার ঘোষণা জামায়াতের অবশেষে বায়তুল মোকাররমের পলাতক খতিব রুহুল আমিন আটক শিগগিরই ড.মাহবুবু মোল্লা কলেজের জন্য নতুন মাঠ নির্মাণ কাজ শুরু হবে: ডিএসসিসি প্রশাসক মহাখালীর ৭তলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের ​নগরীতে জলাবদ্ধতা নিরসনে ডগাইর-বামৈলে খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু ডিএসসিসির আ’লীগের অগ্নিসন্ত্রাস প্রতিরোধে সব এমপিকে নিজ এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবধান ! আ’লীগের অগ্নি সন্ত্রাসীদের টার্গেট মন্ত্রী.এমপি ও ডিএনসিসি প্রশাসক মিল্টনসহ সরকারি অফিসও যানবাহন ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি: দুদকের অভিযান ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দুদকের অভিযান
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

২০ হাজার পরিবারকে ত্রাণ দেবে বাংলালিংক, সহযোগিতায় সেনাবাহিনী

দূরবীণ নিউজ ডেস্ক :
সারাদেশে করোনা পরিস্থিতি, আর্থিক সঙ্কট ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত ২০ হাজার পরিবারকে ত্রাণ দেবে বাংলালিংক।

সেনা কল্যাণ সংস্থা ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তে এই ত্রাণ বিতরণ করা হবে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে দৃঢ়প্রতিজ্ঞ বাংলালিংক।

আজ বুধবার (৭ জুলাই) রাজধানীতে সেনা কল্যাণ সংস্থার প্রধান কার্যালয়ে বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান ও সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ বিষয়ে একটি চুক্তিতে সই করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস, চিফ এথিকস অ্যান্ড কমপ্ল্যায়ান্স অফিসার মুনিরুজ্জামান শেখ ও অ্যাকটিং চিফ টেকনোলজি অফিসার হাসনাত রেজা মাহবুব আলম।

ত্রাণ কার্যক্রমটির প্রথম ধাপ চলতি মাসে ও দ্বিতীয় ধাপ আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাসে পরিচালিত হবে। প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে চাল, ডাল, তেল, সুজি, চিনি, লবণ, বার সাবান এবং খাবার স্যালাইন দেয়া হবে বাংলালিংকের পক্ষ থেকে।

বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, মহামারি, আর্থিক সঙ্কট ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা সেনা কল্যাণ সংস্থার সঙ্গে এই চুক্তি করেছি।

একটি সামাজিকভাবে দায়বদ্ধ কর্পোরেট প্রতিষ্ঠান হিসাবে আমরা ক্ষতিগ্রস্ত মানুষেরপাশে থেকে তাদেরকে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সহায়তা করতে চাই। এই উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনা কল্যাণ সংস্থাকে সহযোগী হিসেবে পেয়ে আমরা খুবই আনন্দিত।

সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, আমরা বাংলালিংকের ত্রাণ বিতরণ কর্মসূচিতে আবারও অংশীদার হতে পেরে আনন্দিত। বাংলালিংক যেভাবে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য সবসময় এগিয়ে আসে তা সত্যই প্রশংসনীয়। সেনা কল্যাণ সংস্থা তাদের এই উদ্যোগকে এগিয়ে নেয়ার জন্য প্রয়োজনীয় সহায়তা দেবে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12