সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

ঢাকার ২ সিটি করপোরেশনসহ ১২ সিটিতে বিদ্যমান কর ব্যবস্থার সংশোধনের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়

দূরবীণ নিউজ প্রতিবেদক :

বাংলাদেশের ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ ১২টি সিটিতেই বিদ্যমান কর ব্যবস্থায় পরিবর্তন আনার উদ্যোগ গ্রহণ করেছে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়। ইতোমধ্যে ‘সিটি করপোরেশন আদর্শ কর তফসিল, ২০১৬’-এ সংশোধন আনার জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে সব সিটি করপোরেশনকে একাধিক চিঠি পাঠিয়েছে।

জানা যায়, সিটি করপোরেশনের আদর্শ কর তফসিল সংশোধন-বিষয়ক কমিটির সভা আহ্বানের লক্ষ্যে প্রস্তাব পাঠানোর জন্য সব সিটি করপোরেশনকে গত ১ মার্চ স্থানীয় সরকার বিভাগ থেকে চিঠি পাঠানো হয়।

মন্ত্রণালয়ের পুরনায় পাঠানো চিঠিতে বলা হয়, ‘সিটি করপোরেশন আদর্শ কর তফসিল, ২০১৬’ সংশোধন-বিষয়ক কমিটির সভা আহ্বানের লক্ষ্যে সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানোর জন্য সকল সিটি করপোরেশনকে অনুরোধ জানানো হয়।

ইতোমধ্যে ঢাকা উত্তর, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন হতে সুনির্দিষ্ট লিখিত প্রস্তাব পাওয়া গেছে। কিন্তু ঢাকা দক্ষিণ, গাজীপুর, রাজশাহী ও রংপুর সিটি করপোরেশন থেকে এখন পর্যন্ত প্রস্তাব পাওয়া যায়নি।

যারফলে ঢাকা দক্ষিণ সিটি, গাজীপুর, রাজশাহী ও রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে প্রস্তাব পাঠানোর অনুরোধ জানিয়ে সম্প্রতি পুনরায় চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

এমতাবস্থায়, সিটি করপোরেশন আদর্শ কর তফসিল সংশোধন বিষয়ে নতুন করের ধারণা ও পরিমাণসহ সুনির্দিষ্ট প্রস্তাব জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয় চিঠিতে।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12