সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

সারাদেশে করোনায় আরো ৬৩ জনের মৃত্যু

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক :
সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৬৩ জন মারা গেছেন। দেশে গত ৪৫ দিনের মধ্যে করোনায় একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত ৩ মে ২৪ ঘণ্টায় ৬৫ জনের মৃত্যু হয়।

আজ বৃহস্পতিবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৬৩ জনের মধ্যে দশোর্ধ্ব দুজন, বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব সাতজন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব ১৫ জন এবং ষাটোর্ধ্ব ৩১ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খুলনা বিভাগে, ২০ জন। এছাড়া ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম ১১ জন, রাজশাহীতে ১৩ জন, বরিশালে তিনজন, সিলেটে দুজন, রংপুরে দুজন এবং ময়মনসিংহ বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৪৫ জনে।

এদিকে গত একদিনে সারাদেশে করোনাভাইরাসের ২৪ হাজার ৭৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৮৪০ জনের। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৫ দশমিক ৪৪ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল আট লাখ ৪১ হাজার ৮৭ জনে।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭১৪ জন সুস্থ হয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯২ দশমিক ৩২শতাংশ। এ নিয়ে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৭ লাখ ৭৬ হাজার ৪৬৬ জনে।

একই সময়ে সরকারি ও বেসরকারি ৫২৮টি ল্যাবরেটরিতে ২৫ হাজার ৭৭১টি করোনার নমুনা সংগ্রহ এবং ২৪ হাজার ৮৭১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৬২ লাখ ৬৭ হাজার ৬৫৭টিতে দাঁড়াল।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12