সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

ফিলিস্তিনিদের পাশে আছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

দূরবীণ নিউজ ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বলেছেন, ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানাই। তিনি বলেছেন, যারা অনেক সময় মানবতার এত কথা বলে কিন্ত এই সময় অনেকেই চুপ থাকে। আন্তর্জাতিক বহু সংস্থা এখন আর কথা বলে না সেটাই আমার প্রশ্ন।

আজ বুধবার (২ জুন) জাতীয় সংসদে শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সত্যিই অমানবিক। ছোট্ট শিশুদের কান্না এবং তাদের সেই অসহায়ত্ব, তার মাতৃ-পিতৃহারা হয়ে ঘুরে বেড়ানো এটা সহ্য করা যায় না।

আমরা ফিলিস্তিনি ভাইদের সাথে সব সময়ই আছি। আমাদের সব ধরনের সহযোগিতা আমরা অতীতেও করেছি এখনও আমরা করে যাচ্ছি, অবশ্যই করে যাব।

তিনি আরো বলেন, ছোট শিশুরা আহত হয়, তাদের ওপর অত্যাচার-জুলুম তারা মা-বাবা হারিয়েছে, সত্যি খুব দুঃখজনক। ফিলিস্তিনে নিহতদের তাদের আত্মার মাগফেরাতও কামনা করেন শেখ হাসিনা।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার বিকাল ৫টায় একাদশ সংসদের ত্রয়োদশ সংসদ অধিবেশন শুরু হয়। বৃহস্পতিবার বিকালে আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সাম্প্রতিক অন্য অধিবেশনগুলোর মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে সংসদ চলবে। এক্ষেত্রে কভিড-১৯ নেগেটিভ সনদ থাকা সংসদ সদস্যরাই অধিবেশনে যোগ দিতে পারবেন। প্রতিদিন ১০০-১২০ জন সংসদ সদস্যের উপস্থিতিতে বসবে সংসদের বৈঠক।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12