সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

ডিএনসিসিতে হোল্ডিং করের ১৫ শতাংশ সারচার্জ মওকুফ: মেয়র আতিক

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক :
এবার প্রাণঘাতি করোনার প্রাদুর্ভাব বিবেচনায় নগরবাসীর বকেয়া হোল্ডিং ট্যাক্সের ( করের) ওপর আরোপিত ১৫ শতাংশ সারচার্জ মওকুফ করার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আগে নির্ধারিত সময়ে জন্য বকেয়া হোল্ডিং ট্যাক্সের ওপর আরোপিত ১০ শতাংশ সারচার্জ মওকুফ ছিল।

সোমবার (২৪ মে) দুপুরে গুলশানের নগর ভবনে রাজস্ব আদায় সংক্রান্ত এক আলোচনা সভায় তিনি এই ঘোষণা দেন।

ডিএনসিসি মেয়র বলেন, কোভিড-১৯ প্রাদুর্ভাব বিবেচনা করে ডিএনসিসির আওতাধীন এলাকায় করদাতাদের হোল্ডিং ট্যাক্স প্রদানের সুবিধার্থে সমুদয় বকেয়া হোল্ডিং করসহ হালসনের অর্থাৎ ২০২০-২১ অর্থবছরের চার কিস্তি আগামী ৩০ জুনের মধ্যে একসঙ্গে পরিশোধ করলে বকেয়া হোল্ডিং ট্যাক্সের ওপর আরোপিত ১৫ শতাংশ সারচার্জ মওকুফ করা হবে।

তিনি বলেন, হোল্ডিং কর আদায়ের সুবিধার্থে রাজস্ব বিভাগের আঞ্চলিক কার্যালয়গুলো সরকারি ছুটির দিন (শনিবার) খোলা থাকবে। তাই সময়মতো পৌর কর পরিশোধ করার এবং নিজেদের নগরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখার আহ্বান জানান মেয়র। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12