সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

ডিএনসিসিতে মোবাইল কোর্ট নানা অপরাধে ২টি হোটেল বন্ধ করে দিয়েছে

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) একাধিক মোবাইল কোর্ট লাইসেন্স ব‍্যতীত ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব‍্যবসা করা এবং স্বাস্থ্য বিধি অমান্যের অপরাধে ২৩টি মামলায় ৫৯ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করছে এবং ২টি হোটেল বন্ধ করে দিয়েছে।

গত ২০ মে (বৃহস্পতিবার) ডিএনসিসির ৫ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন পরিচালিত মোবাইল কোর্টে ৮টি মামলায় ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়সহ কাওরান বাজারের হাজীর বিরিয়ানি নামক হোটেলটি বন্ধ করে দিয়েছেন।

এছাড়া ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুলকার নায়ন পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ২০০ টাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত মোবাইল কোর্টে ৬টি মামলায় ৩৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়সহ গুলশান-১ এর ফারজি ক্যাফে নামক হোটেলটি বন্ধ করে দেয়া হয়, ৪ নম্বর অঞ্চলে মোবাইল কোর্টে ১টি মামলায় ৭০০ টাকা।

৮ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবেদ আলী পরিচালিত মোবাইল কোর্টে ৬টি মামলায় ৪ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ২৩টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ৫৯ হাজার ৯৫০ টাকা।

এসময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয় এবং সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্য বিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়। #প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12