সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

ইসরায়েলি বাহিনী গাজায় বৃষ্টির মতো বিমান হামলা চালাচ্ছে

দূরবীণ নিউজ ডেস্ক:
দখলদার সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকায় বৃষ্টির মতো রকেট ছুড়ছে । টানা সপ্তম দিনের মতো সেখানে চলছে হামলা। আজ রোববার (১৬ মে) রাতে এক ঘণ্টায় দেড় শতাধিক রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আজ ভোরের হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেক। ধ্বংসস্তূপের ভেতর থেকে হতাহতদের উদ্ধারের চেষ্টা চলছে।

ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে রোববারের হামলাকে ২০০০ সালে হামলা শুরুর পর এখন পর্যন্ত ‘সবচেয়ে বড় হামলা বলে উল্লেখ করা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার আল-ওহেদা শহর লক্ষ্য করে বেশি রকেট ছোড়া হয়েছে। এতে আবাসিক ভবন, অবকাঠামো ও সড়ক ধ্বংস হয়ে গেছে। হামলায় ১৬ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে সংবাদমাধ্যম বলছে, নিহতের সংখ্যা ৩৩ জন।

ইসরায়েলি হামলার পর ধ্বংসস্তূপ থেকে পাঁচ শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। বেসামরিক প্রতিরক্ষাকর্মী মেদহাত হামদান বলেন, ‘ধ্বংসস্তূপ থেকে এখনও মানুষের চিৎকার শুনতে পাচ্ছি। আমার যেন সব ভয় চলে গেছে। এখন আর বিস্মিত হই না।’

গত সপ্তাহে জেরুজালেমের আল-আকসায় পবিত্র জুমাতুল বিদা আদায়কে কেন্দ্র করে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘর্ষের শুরু। কয়েক বছরের মধ্যে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে এটাই সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা। ওই সংঘর্ষের পর ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১৮১ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন হাজারের বেশি মানুষ।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12