সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

স্বাস্থ্যবিধি মেনে সুপ্রিম কোর্টের অফিসিয়াল কার্যক্রম শুরু হয়েছে

দূরবীণ নিউজ প্রতিবেদক

আজ রোববার (১৬ মে) ঈদুল ফিতরের তিনদিন সরকারি ছুটি শেষে সুপ্রিম কোর্টের অফিস খুলেছে । হাইকোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম না চললেও অবকাশকালীন বিচারিককাজ শুরু হচ্ছে।

করোনায় লকডাউনের পর থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্রথমে ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত অতিজরুরি বিষয় শুনানির জন্য দুটি ভার্চুয়াল বেঞ্চ চালু রাখা হয়। এরপর ৪টি ভার্চুয়াল বেঞ্চ চালু করা হয়। পর্যায়ক্রমে সুপ্রিম কোর্টের ছুটির মেয়াদ বাড়ানোর সাথে সাথে ৭টি ভার্চুয়াল বেঞ্চ চালু রাখা হয়েছে হাইকোর্টে।

সাপ্তাহিক ছুটি, ঈদুল ফিতরে সরকার ঘোষিত ছুটি এবং কোর্টে অবকাশ সব মিলিয়ে সুপ্রিম কোর্টের সকল প্রকার কার্যক্রম বন্ধ ছিল। এ কারণে গত কয়েক দিন বন্ধ ছিল সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম। তবে ঈদুল ফিতরের পর আজই প্রথম শুরু হলো সুপ্রিম কোর্টের কার্যক্রম।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবর গণমাধ্যমকে বলেন, আমরা অফিসিয়াল কার্যক্রম শুরু করেছি সকাল থেকে। স্বাস্থ্যবিধি মেনে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী গণমাধ্যমকে বলেছেন, আমরা স্বাস্থ্যবিধি মেনে, সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে অফিসের কার্যক্রম শুরু করেছি।

সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ও মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে বলেন, ঈদুল ফিতরের পর আমরা স্বাস্থ্যবিধি মেনেই সুপ্রিম কোর্টের অফিসিয়াল কার্যক্রম শুরু করেছি আজ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে অবকাশে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে বেঞ্চ গঠন করা হয়। এছাড়া আপিল বিভাগে চেম্বার কোর্টে জরুরি মামলা সংক্রান্ত বিষয়ে শুনানি ও আদেশ হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12