সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

৩ দিনের রিমান্ড শেষে মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী কারাগারে

দূরবীণ নিউজ প্রতিবেদক
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সংঘর্ষের ঘটনায় করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে মুফতি ফয়সাল মাহমুদ হাবিবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তিনি সদ বিলুপ্ত হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

রোববার (২ মে) রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৯ এপ্রিল আসামি ফয়সাল মাহমুদকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর চলতি বছরের মার্চ মাসে বায়তুল মোকাররম মসজিদে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানার মামলায় তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৮ এপ্রিল রাজধানীর ডেমরা থেকে বিকেল ৪টায় হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ হাবিবীকে গ্রেফতার করে পুলিশ। তিনি ঢাকার ডেমরার মদিনা চত্ত্বর সেন্ট্রাল জামে মসজিদের খতিব।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12