সর্বশেষঃ
সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

বাংলাদেশের সাবেক এমপি পাপুলের সাজা আরো ৩ বছর বেড়েছে কুয়েতে

দূরবীণ নিউজ প্রতিবেদক:
কুয়েতে মানবপাচার, অর্থ পাচার এবং কুয়েতের কর্মকর্তাদের কয়েক মিলিয়ন ডলার ঘুষ দেওয়ার অভিযোগে বাংলাদেশের সাবেক এমপি কাজী শহিদ ইসলাম ওরফে পাপুলের কারাদণ্ড আরো তিন বছর বেড়েছে। ফলে পাপুলকে কারাদণ্ড এখন ৭ বছর কুয়েতের কারাগারে থাকতে হবে।

একউসাঙ্গে কুয়েতের একটি আপিল আদালত তার কারাদণ্ডাদেশ তিন বছর বাড়ানোর পাশাপাশি ২০ লাখ দিনার অর্থদণ্ড করেন। আজ সোমবার (২৬ এপ্রিল) কুয়েতি গণমাধ্যম আল-কাবাসে এই খবর প্রকাশ হয়েছে।

এতে বলা হয়েছে, পাপুল ছাড়া কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিসটেন্ট আন্ডার-সেক্রেটারি মেজর জেনার মাজন আল-জাররাহ ও সাবেক সংসদ সদস্য প্রার্থী সালাহ খোরশিদের কারাদণ্ডের মেয়াদ বাড়ানো হয়েছে।

আজকের রায়ে কুয়েতের সংসদ সদস্য সাদুন হামমাদকে খালাস দিয়েছেন আপিল আদালত। মারাফি কুয়েতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পাপুলকে কুয়েতের ফৌজদারি তদন্ত বিভাগ গ্রেপ্তারের প্রায় আট মাস পর গত ২৮ জানুয়ারি তার চার বছরের কারাদণ্ড দেন দেশটির ফৌজদারি আদালত।

তার বিরুদ্ধে মানবপাচার, অর্থ পাচার এবং কুয়েতের কর্মকর্তাদের কয়েক মিলিয়ন ডলার ঘুষ দিয়ে বাংলাদেশি কর্মী নিয়োগ এবং তার সংস্থাকে কাজ পাইয়ে দেওয়াসহ শ্রম ও রেসিডেন্স আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল।

অনৈতিক অর্থ লেনদেন মামলায় লক্ষ্মীপুর-২ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য পাপুলকে আদালত ১০ লাখ ৯৭ হাজার কুয়েতি দিনার (৫৫ কোটি টাকা) জরিমানাও করেন। পরে, বাংলাদেশের জাতীয় সংসদ তার সদস্যপদ বাতিল করে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12