সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

ভারতে এক হাসপাতালে আগুনে পুড়েছে ১৩ করোনা রোগী

দূরবীণ নিউজ ডেস্ক :
আগুনে ভারতের মহারাষ্ট্রে একটি হাসপাতালে কমপক্ষে ১৩ করোনা রোগীর মৃত্যু হয়েঠে। এর আগে ভারতে হাসপাতালের বাইরে অক্সিজেন ট্যাঙ্কার লিক হয়ে অক্সিজেনের অভাবে ২৪ করোনা রোগীর মৃত্যু হয়েছে।

মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে ৭০ কিলোমিটার দূরের ভিরার এলাকার একটি হাসপাতালে ওই দুর্ঘটনা ঘটেছে। নিহতরা সবাই ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

ভারতের স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে বিজয় বল্লভ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাসপাতালে আগুন লাগার পর লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজয় বল্লভ হাসপাতালের প্রধান নির্বাহী দিলিপ শাহ শুক্রবার সকালে সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডের সময় হাসপাতালে প্রায় ৯০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত মহারাষ্ট্র। এর মধ্যেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। দেশটিতে বৃহস্পতিবার নতুন সংক্রমণ ছিল ৬৭ হাজারের বেশি।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি দুর্ঘটনার সময় হাসপাতালে দু’জন নার্সকে দেখতে পেয়েছেন কিন্তু সে সময় কোনো চিকিৎসক সেখানে ছিলেন না।

তবে দিলিপ শাহ এ বিষয়টি অস্বীকার করে বলেছেন, সে সময় চিকিৎসকরা সেখানে ছিলেন। তিনি এটাও জোর দিয়ে বলেছেন যে, হাসপাতালে অগ্নিনির্বাপক নিয়ম-নীতি সঠিকভাবে পালন করা হয়। দুর্ঘটনার পর বেশ কয়েকজন রোগীকে অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গত ২১ এপ্রিল মহারাষ্ট্রের নাশিক জেলায় একটি হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কার লিক হয়ে যাওয়ার কারণে অক্সিজেনের অভাবে ২৪ করোনা রোগীর মৃত্যু হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12