সর্বশেষঃ
ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে  যুদ্ধ বন্ধ প্রসঙ্গে ইরান ৬ শর্ত দিয়েছে
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

২১ দিনের রিমান্ডে হেফাজত নেতা মুফতি শাখাওয়াত ও মাওলানা মঞ্জুরুল

ফাইল ছবি সংগৃহিত

দূরবীণ নিউজ প্রতিবেদক :
এবার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজী ও মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দির বিরুদ্ধে নাশকতার মামলায় ২১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম আদালত।

বুধবার (২১ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ শুনানি শেষে এ আদেশ দেন।

আজ বুধবার মতিঝিলের দুই মামলা ও পল্টন থানার এক মামলায় গ্রেফতার দেখানোর পর ১০ দিন করে ৩০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম প্রত্যেক মামলায় ৭ দিন করে ২১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে অপর এক ম্মলায় পাঁচ দিনের রিমান্ড শেষে তাদের ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদের আদালতে হাজির করে পুলিশ। ওই মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কিন্তু পরে মতিঝিলের দুই মামলা ও পল্টন থানার এক মামলায় ২১ দিনের রিমান্ডের আদেশের ফলে তাদেরকে আরকারাগারে পাঠানো হয়নি।

আজ বুধবার আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, পাঁচ দিনের রিমান্ড শেষে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ । পরে মতিঝিলের দুই মামলায় ও পল্টনের এক মামলায় তাদের দশ দিন করে ত্রিশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক প্রত্যেক মামলায় সাত দিন করে ২১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ অবরোধ কর্মসূচির নামে লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতের কর্মীরা। এ ঘটনায় পল্টন থানায় মামলা করা হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12