সর্বশেষঃ
১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড়
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

তুরাগে ডাকাতিকালে পিস্তলসহ গ্রেফতার লিটনের জামিন চেম্বার আদালতে স্থগিত

দূরবীণ নিউজ প্রতিবেদক:
ডিবি পরিচয়ে ডাকাতিকালে বিদেশি পিস্তলসহ গ্রেফতার হওয়া মোস্তফা কামাল লিটনকে হাইকোর্টের দেয়া জামিন আপিল বিভাগের ভার্চ্যুয়াল চেম্বার জজ আদালত ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন। গত বছরের ৪ মার্চ রাজধানীর তুরাগ থানার ধওর বেড়িবাঁধ এলাকা থেকে বিদেশি পিস্তলসহ লিটনের সাথে আরো পাঁচজনকে গ্রেফতার করেছিল র‍্যাবের কর্মকর্তারা।

মঙ্গলবার (৬ এপ্রিল) আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার জজ আদালত আসামি লিটনকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিতের আদেশ দেন।

আদালতে আজ হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ নাথ।

তিনি গণমাধ্যমকে জানান, গত বছরের ৪ মার্চ ওই ঘটনায় ছয় জনকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় অস্ত্র, ডিবির জ্যাকেট, ওয়াকিটকি ও হাতকড়া উদ্ধার করা হয়।

এ ঘটনায় একই দিন র‍্যাবের পক্ষ থেকে তুরাগ থানায় মামলা দায়ের করা হয়।

এ ঘটনায় গ্রেফতার মোস্তফা কামাল লিটনকে চলতি বছরের ২৩ মার্চ হাইকোর্ট জামিন দেন। সেই জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

ওই আবেদনের শুনানি নিয়ে আজ চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ নাথ।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12