সর্বশেষঃ
সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

লকডাউনে, হাইকোর্টে ৪টি ভার্চুয়াল বেঞ্চ চালু

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন করোনা প্রতিরোধে কঠোর নিষেধাজ্ঞার মধ্যে ‘লকডাউনে’ হাইকোর্টে বিচারকাজ অব্যাহত রাখতে চারটি ভার্চুয়াল বেঞ্চ গঠন করেছেন। সোমবার (৫ এপ্রিল) চারটি বেঞ্চ গঠন করে সার্কুলার জারি করা হয়েছে।

হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ চারটি হচ্ছে; ১. বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানকে অতিগুরুত্ব পূর্ণ রিট মামলা শুনানি ও আদেশ জারি করবেন। ২. বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনকে জরুরি দেওয়ানি মামলা শুনানি ও আদেশ জারি করবেন।

৩. বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলকে গুরুত্বপূর্ণ ফৌজদারি মামলা শুনানি ও আদেশ জারি করবেন। এবং ৪. বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চকে কোম্পানি আইন ,ব্যবসাা সংক্রন্ত যাবতীয় জরুরি মামলা শুনানি ও আদেশজারি করবেন।

এর আগে প্রধান বিচারপতি রোববার দিবাগত রাতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের চারটি বেঞ্চে ভার্চুয়ালি বিচারকাজ অব্যহত রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া মঙ্গল ও বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি বসবেন।

২০২০ সালের ৯ মে রাষ্ট্রপতি করোনাকালে দেশের আদালতের কার্যক্রম চালু রাখতে তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ জারি করেন। গত বছর ১০ মে থেকে ভার্চুয়ালি আদালতে বিচারকাজ শুরু হয়। পরে ভিডিও কনফারেন্সসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালনার বিধান রেখে জাতীয় সংসদে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার বিল- ২০২০ পাস করে।

আদালতে তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন পাসের কারণে ভবিষ্যতেও দেশের যেকোনো বিশেষ পরিস্থিতিতে শারীরিক উপস্থিতি ব্যতিত ভার্চুয়ালি আদালত পরিচালনার সুযোগ সৃষ্টি হয়েছে। /


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12