সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের নির্দেশ মেয়র তাপসের

ফাইণ ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
আগামী সোমবার থেকে সারাদেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। সেই ঘোষণা মোতাবেক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস তার নিয়ন্ত্রত এলাকায় কঠোরভাবে ‘লকডাউন’ বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন।

শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় ডিএসসিসি মেয়র সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সরকারের ঘোষণা মোতাবেক আগামী সোমবার থেকে সারাদেশের ন্যায় ঢাকা দক্ষিণ সিটিতেও ‘লকডাউন’ বাস্তবায়ন করা হবে।

মেয়র একই সঙ্গে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নূরীকে কেন্দ্রীয় কারিগরি কমিটির সুপারিশ ও স্বাস্থ্য অধিদপ্তরসহ সরকারের অন্যান্য সংস্থার সাথে সমন্বয় রেখে সেই অনুয়ায়ী করণীয় নির্ধারণপূর্বক কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করতে বলেছেন।

এদিকে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী গণমাধ্যমকে বলেন, “ইতোমধ্যে মেয়রের করোনাভাইরাস প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় কারিগরি কমিটি, স্বাস্থ্য অধিদপ্তরসহ সরকারের অন্যান্য সংস্থার সাথে সমন্বয় রেখে লকডাউন কঠোরভাবে বাস্তবায়নের কার্যক্রম শুরু করা হয়েছে। আর এই নিয়ে আগামীকাল একাধিক দাপ্তরিক সভা রয়েছে। সভার পরে ডিএসসিসির পক্ষ থেকে পরে গণমাধ্যমকে সার্বিক বিষয়াদি অবহিত করা হবে।”/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12