সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

মেডিকেল ভর্তি পরীক্ষা ২ এপ্রিল; রিট খারিজ

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
আগামী ২ এপ্রিলই মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা পেছানোর জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পক্ষ থেকে করা রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট। ।

বুধবার (২৩ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আদেশ দেন। গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী মুনতাসির মাহমুদ রহমান।

আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মুনতাসির মাহমুদ রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

এর আগে জনস্বার্থে রোববার (২১ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পক্ষ থেকে হাইকোর্টে এই রিট দায়ের করা হয়। তাইমুর খান বাপ্পির পক্ষে রিটটি করেন আইনজীবী মুনতাসির মাহমুদ রহমান। রিটে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদফতরসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

আইনজীবী বলেন, করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এছাড়া কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়নি। তারপরও কোন বিবেচনায় মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই রিটে পরীক্ষা পেছানোর দাবি করা হয়।

এর আগে ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরে স্মারকলিপি দিয়েছিলেন শিক্ষার্থীরা।
এছাড়া টিএসসি, প্রেস ক্লাবসহ বিভিন্ন স্থানে মানববন্ধনও করেন তারা। তাতেও কোনো সাড়া না পাওয়ায় আদালতে রিট করেন তারা।

শিক্ষার্থীদের দাবির কথা তুলে ধরে আইনজীবী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা নেয়া হবে ঈদের পর। তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষা কেন এত আগে? এতে তাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। অবিলম্বে ভর্তি পরীক্ষার তারিখ পুনর্বিবেচনার দাবি জানান শিক্ষার্থীরা।

উল্লেখ্য, আগের নিয়মেই এবারও ভর্তি পরীক্ষা নেবে দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজগুলো। স্বাস্থ্য অধিদফতরের অধীনে কেন্দ্রীয়ভাবে ২ এপ্রিল দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস এবং ৩০ এপ্রিল ডেন্টাল কলেজ ও ইউনিটগুলোর বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12