সর্বশেষঃ
সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

দুদকের মামলায়,পি কে হালদারের ২টি ফ্ল্যাট ও জমি ক্রোকের নির্দেশ আদালতের

ফাইল ছবি

দূরবীন নিউজ প্রতিবেদক:
দুদকের দায়ের করা মামলার আসামি রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) রাজধানীর ধানমন্ডির দুটি ফ্ল্যাট এবং রূপগঞ্জের প্রায় ছয় একর জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন বিচারিক বিশেষ জজ আদালত।বর্তমানে পি কে হালদার বিদেশে পালিয়ে বেড়াচ্ছেন বলে জানা যায়।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে পি কে হালদারের জমি ও ফ্ল্যাট ক্রোকের আবেদন করেন। শুনানি শেষে আদালত দুদকের আবেদনটি মঞ্জুর করেন।

দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ক্রোক করা ফ্ল্যাট দুটি হচ্ছে- রাজধানীর ধানমণ্ডির ৩৯নং সড়কের ১২নং ফ্ল্যাট এবং পুরাতন ৬নং সড়কের ১৭নং প্লটে নির্মিত ভবনের সপ্তম তলায় দু’হাজার ৬০৩ বর্গফুটের একটি ফ্ল্যাট।

উল্লেখ্য, গত বছর দুদক অবৈধ ক্যাসিনো মালিকদের সম্পদের তদন্ত শুরু করলে পি কে হালদারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠে আসে। চলতি বছর ৮ জানুয়ারি দুদক পিকে হালদারের বিরুদ্ধে প্রায় ২৭৪ কোটি ৯১ লাখ টাকার অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগে মামলা করেছে।

ইন্টারন্যাশনাল লিজিং থেকেই এক হাজার ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে পি কে হালদারের বিরুদ্ধে। এ ছাড়া সব মিলিয়ে প্রায় তিন হাজার ৫০০ কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে একের পর এক সংবাদ প্রকাশিত হয়।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12