সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

১১’র কম বয়সীরা ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে: হাইকোর্ট

/ ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
হাইকোর্টে নির্দেশ নির্দেশ দিয়েছেন, এবার ১১ বছরের কম বয়সী শিক্ষার্থীরাও ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে। উচ্চ আদালতের আদেশে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরকে এই ভর্তির ক্ষেত্রে আরো এক সপ্তাহ সময় বাড়াতে বলা হয়েছে। আদালতের ফলে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা আরো এক সপ্তাহ বেশি সময় পাবে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এক অভিভাবকের করা রিটের শুনানি শেষে বিচারপতি জে বিএম হাসান ও মো. খায়েরুল আলমের বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা শর্তে ১১ বছরের কম বয়সী শিশুদের ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদনের বিষয়ে নিষেধাজ্ঞা ছিল। কিন্ত আজ হাইকোর্টের জারি করা আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের ওই শর্তটি স্থগিত করা হয়েছে।হাইকোর্টের আদেশে দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদনের সময়ও এক সপ্তাহ বাড়ানোর জন্য নির্দেশনা রয়েছে।

আদালতে রিটকারির পক্ষের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হকগণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২০ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে বয়স নির্ধারণ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়।ফলে ১১ বছরের কম বয়সী শিশুরা এবার ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারছিলেন না। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সেই আদেশ আজ হাইকোর্টে স্থগিত হল।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12