সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
বুধবার, ২০ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

দুবাই হাসপাতালে ভর্তি ডিপজল

হাসপাতালে ভর্তি ডিপজলের ফাইল ছবি

দূরবীণ নিউজ ডেস্ক:
প্রচন্ড প্রভাবশালী ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল গুরুতর অসুস্থ হয়ে দুবাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

ডিপজলের শারীরিক অবস্থার বর্ণনা করে জায়েদ খান বলেন, ‘অনেকদিন ধরেই ডিপজল ভাইয়ের শরীর ভালো যাচ্ছে না। করোনার কারণে বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারেননি। দুবাই গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করানোর পর তার হার্টে দুটি ব্লক ধরা পড়ে।

এখন দুবাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার সুস্থতার জন্য শিল্পী সমিতির পক্ষ থেকে দোয়া চাচ্ছি।’

চলচ্চিত্রের পর্দায় এ অভিনেতাকে নেতিবাচক ও ইতিবাচক দুই চরিত্রেই দেখা গেছে। তবে খল অভিনেতা হিসেবেই অধিক পরিচিত তিনি। পর্দায় যেমনই থাকুক না কেন, বাস্তব জীবনে হিরোর ভূমিকায় দেখা গেছে ডিপজলকে। তিনি সব সময়ই অসহায় মানুষের পাশে দাঁড়ান। করোনা মহামারির শুরু থেকেই ডিপজল নানাভাবে চলচ্চিত্রের মানুষের পাশে দাঁড়িয়েছেন।

দাপুটে এই অভিনেতা অসহায় শিল্পী, কলাকুশলী, পরিচালক, টেকনিশিয়ানদের বরাবরই সহযোগিতা করেন। এমনকি চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর বিভিন্ন অনুষ্ঠানেও অনুদান দিয়ে থাকেন। মনোয়ার হোসেন ডিপজল বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12