সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর মৃত্যূতে রাষ্ট্রপতির শোক

দূরবীণ নিউজ ডেস্ক:
বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবন বাজিরেখে যুদ্ধে অংশ গ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা এবং জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী আর নেই। দেশের জন্য তিনি যে সাহসী ভূমিকা রেখেছেন তা অতুলনীয় ছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

তিনি আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত শওকত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দেয়া এক বার্তায় এ মন্তব্য করেন। খবর ইউএনবি’র।

শওকত আলী লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

রাষ্ট্রপতি বলেন, ‘শওকত আলী বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল থেকে আজীবন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে কাজ করে গেছেন। তিনি একজন সামরিক অফিসার হওয়া সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে দেশমাতৃকার স্বাধীনতার জন্য যে সাহসী ভূমিকা রেখেছেন তা অতুলনীয়।’

শওকত আলীর মৃত্যুতে দেশ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের একজন সম্মুখ যোদ্ধা এবং সমাজসেবক হারালো উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘শওকত আলীর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’

রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12