সর্বশেষঃ
সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

তিতাসের ২ কর্মকর্তার ৫ বছরের জেল

দূরবীণ নিউজ প্রতিবেদক:
রাজধানীর ডেমরায় তিতাস গ্যাস অফিসের উপ-সহকারী পরিচালক মো. কামরুজ্জামান সরকার ও টেকনিশিয়ান মো. আব্দুর রহিমকে ঘুষ গ্রহণের মামলায় ৫ বছর করে জেল দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত। রোববার (১১ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন।

রায়ে সাজাপ্রাপ্ত ডেমরার তিতাস গ্যাস অফিসের উপসহকারী পরিচালক মো. কামরুজ্জামান সরকার ও টেকনিশিয়ান মো. আব্দুর রহিমকে ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ঘটনায় ডি এম আসাদুজ্জামান আওলাদ ২০০৭ সালের ১৫ জুন মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০০৯ সালের ৮ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক জাহিদ হোসেন দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ওই বছরের ১৭ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করা হয়। মামলাটির বিচারকাজ চলাকালে আদালত চার্জশিটভুক্ত ৮ সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ করেন।

আজ আদালতে রায় ঘোষণাকালে আসামি কামরুজ্জামান সরকার আদালতে উপস্থিত ছিলেন। কিন্ত অপর আসামি আব্দুর রহিম অসুস্থ থাকায় তিনি অনুপস্থি ছিলেন। তবে আব্দুর রহিমের আইনজীবী রায় ঘোষণা পেছানোর আবেদন করেন। তবে আদালত তা নামঞ্জুর করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, রাজধানীর দক্ষিণখানে অবস্থিত নিপ্পন সোয়েটার্সের মালিক ডি এম আসাদুজ্জামান আওলাদ তার প্রতিষ্ঠানের গ্যাস মিটার সংযোগের জন্য আবেদন করেন। এ দুই আসামি তার কাছে ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন এবং জানান টাকা না দিলে মিটার সংযোগ দেওয়া হবে না। গ্যাস বন্ধ থাকায় ব্যবসার ক্ষতির কথা বিবেচনা করে তিনি টাকা দিতে রাজি হন।

২০০৭ সালের ১০ জুন বেলা ৪টার দিকে কামরুজ্জামান দুই হাজার টাকা এবং ১৩ জুন বিকেলে আব্দুর রহিম সাত হাজার টাকা প্রতিষ্ঠানের সহকারী হিসাব রক্ষক মোহাম্মদ আলীর কাছ থেকে নিয়ে যান। বাকি টাকা মিটার সংযোগের দিন দেওয়ার জন্য আসামিরা চাপ সৃষ্টি করলে তিনি তা দিতে রাজি হন। আসামিরা জানান, ১৪ জুন মিটার সংযোগ দেওয়া হবে। আসাদুজ্জামান আওলাদ বিষয়টি র‌্যাব-১ কার্যালয়ে জানায়। আসামিরা মিটার সংযোগ দিয়ে ঘুষ নেওয়ার সময় র‌্যাব তাদের গ্রেপ্তার করে।#

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12