সর্বশেষঃ
ঈদের দিনসহ ৫দিনই বৃষ্টি থাকতে পারে : আবহাওয়া অধিদপ্তর নাড়ীর টানে গ্রামে ছুটতে মানুষ, সদরঘাটে ১৭৫ লঞ্চে ভাড়ছে ভীড় বৈরি পরিবেশে বিলম্বে চাড়ছে কমলাপুর থেকে ট্রেন টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ২০ লাখ টাকা ভ্যাট নিবন্ধনে বার্ষিক টার্নওভারে বাধ্যতামূলক হচ্ছে তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত যুক্তরাষ্ট্রের পল্লবী শিশু রামিসার পক্ষে লড়বেন  সুপ্রিম কোর্টের  আইনজীবী শিশির মনির পল্লবীর রামিসা হত্যাকাণ্ড: সোহেল আগেও নানা অপরাধেণ্ডে লিপ্ত ছিল: ডিবি রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

সারাদেশে করোনায় একদিনে ২৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৪৮৮জন

দূরবীণ নিউজ প্রতিবেদক:
গত ২৪ ঘন্টায় বাংলাদেশে করোনায় আক্রান্ত আরো ২৬ জনের মৃত্যু এবং নতুন ১ হাজার ৪৮৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।
এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট ৫ হাজার ২১৯ জনের মৃত্যু হলো। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ৬২ হাজার ৪৩ জন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আর দেশের মোট জনসংখ্যার প্রতি ১০ লাখ মানুষের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হচ্ছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার অনুযায়ী, মোট জনসংখ্যার প্রতি ১০ লাখ মানুষের মধ্যে ২ হাজার ২১৫ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছে প্রতি ১০ লাখের মধ্যে ১৬০৭ জন।

গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬২৫ জন। এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ২ লাখ ৭৩ হাজার ৬৯৮ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৩৪ হাজার ২৫১ জনের।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার ১১ দশমিক ৫৬ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা নমুনার মধ্যে ১৮ দশমিক ৭২ শতাংশের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12