সর্বশেষঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ভাষণ দেবেন  শাপলা চত্বরে হত্যা মামলায় হাসিনা বেনজীরসহ অভিযুক্তদের চার্জশিট আজ ২৩ তম রাষ্ট্রপতি পদে  আলোচনায়  যারা  ! ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার পদত্যাগের পর রাষ্ট্রপতি: কোনো অপরাধী না, সংবিধান রক্ষা করেছি  মতিঝিল মেট্রোর নিচে বোমা সদৃশ বস্তু  উদ্ধার পুলিশের  ১০ বছর পর এবার  বিএনপির জাতীয় কাউন্সিল মহাসচিব পদে আলোচনায় যারা রাজধানীর পল্লবীতে দোকানে অস্র নিয়ে হামলা ৫০ লাখ টাকা চাঁদা দাবির থানায় মামলা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিতে দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আজ শুক্রবারই  রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ  !
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

‘বিএনপির দেশ বিদেশে ষড়যন্ত্র করছে, যুবলীগকে সজাগ থাকতে হবে’

দূরবীণ নিউজ প্রতিবেদক :
আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, বিএনপি স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াতকে সাথে নিয়ে দেশ-বিদেশে ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ঘিরে। এ বিষয়ে যুবলীগের প্রত্যেক কর্মীকে সজাগ থাকতে হবে। যেখানেই ষড়যন্ত্র হবে, সেখানেই যুবলীগের কর্মীদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দুস্থদের মাঝে খাবার বিতরণকালে এ কথা বলেন তিনি। পূর্বঘোষিত ৪ দিনের কর্মসূচির অংশ হিসেবে প্রথমদিন সারা দেশে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।

এদিন বিকেলে রাজধানীতে হাইকোর্টে মাজারস্থ প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে মিলাদ, দোয়া ও রান্না করা খাবার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন মাইনুল হোসেন খান নিখিল। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা। পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজা। উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জহিরউদ্দিন খসরু, এন আই আহমেদ সৈকত, যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু।

এর আগে দুপুরে জুমআর নামাজের পর রাজধানীর মিরপুর হযরত শাহ আলী (র.) মাজার মসজিদে ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে মিলাদ হয়। পরে রান্না করা খাবার বিতরণ করা হয়। এ সময় মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনসহ যুবলীগের কেন্দ্রীয় ও উত্তর মহানগর নেতারা উপস্থিত ছিলেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12