সর্বশেষঃ
সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

নারায়নগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের ৮ জন বরখাস্ত

দূরবীণ নিউজ ডেস্ক :
নারায়ণগঞ্জে ফতুল্লার তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণজনিত দুর্ঘটনা সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলার কারণে সংগঠিত হওয়ার অভিযোগে ৮ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সেই সঙ্গে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে বলে জানানো হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে তিতাস কর্তৃপক্ষ এক আদেশে অভিযুক্ত ওই কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা গ্রহণ করে।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- তিতাসের নারায়ণগঞ্জ জোবিঅ ফতুল্লা অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদুর রহমান রাব্বী, সহকারী প্রকৌশলী এস এম হাসান শাহরিয়ার ও সহকারী প্রকৌশলী মানিক মিয়া।

একই অফিসের সাময়িক বরখাস্ত হওয়া কর্মচারীরা হলেন- সিনিয়র সুপারভাইজার মো: মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো: আইয়ুব আলী, সাহায্যকারী মো: হানিফ মিয়া ও প্রকর্মী মো: ইসমাঈল প্রধান।

উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের খানপুর তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় অর্ধ-শতাধিক মুসল্লি আহত হন। এর মধ্যে ৩৭ জনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন। এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। # সূত্র- নয়াদিগন্ত ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12