সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর নির্দেশ মসজিদে বিস্ফোরণে দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের

দূরবীণ নিউজ ডেস্ক :
নারায়ণগঞ্জ শহরে মসজিদে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ওই মসজিদে বিস্ফোরণে নিহতের সংখ্যা শনিবার সকালে ১২ জনে পৌঁছেছে।

প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জানানো হয়, শেখ হাসিনা এ ব্যাপারে সর্বদা খোঁজ-খবর রাখছেন এবং সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মসজিদে সাতটি এয়ার কন্ডিশনার বিস্ফোরণের পরে আহত ৩৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ডা. সামন্ত আরো বলেন, ‘আহতদের মধ্যে বেলা ১১টা পর্যন্ত ১২ জন মারা গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।’

শুক্রবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় এশার নামাজের সময় মসজিদের সবগুলো এসি বিস্ফোরিত হয়ে প্রায় ৪০ জন মুসল্লি আহত হন।

স্থানীয়রা জানান, রাত ৮টা ৪৫ মিনিটের দিকে বায়তুস সালাম মসজিদে মসল্লিরা নামাজ শেষ করার পরপরই এ ঘটনা ঘটে। একটি এসি বিস্ফোরিত হয়ে মসজিদের ভেতরে আগুন লেগে যায়। পরে, বাকি আরো ছয় এসির বিস্ফোরণ ঘটে যাতে অন্তত ৪০ জন মুসল্লি আহত হন।# সূত্র : ইউএনবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12