সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

ডেঙ্গু নিয়ন্ত্রণের ডিএসসিসি’র ভ্রাম্যমাণ আদালতে ৫ মামলা, ৩২ হাজার টাকা জরিমানা

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে পরিচালিত ২য় দিনের চিরুনি অভিযানে মোট ১০৩টি স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে ৫টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়ায় ৫টি মামলা ও সর্বমোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) ডিএসসিসি’র ৩টি ভ্রাম্যমাণ আদালত আজ অঞ্চল-১ এর কলাবাগান এলাকা, অঞ্চল-২ এর নয়াপল্টন এলাকা ও অঞ্চল-৩ এর লালবাগ ও আজিমপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অঞ্চল-১ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল, অঞ্চল-২ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান ও অঞ্চল-৩ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিতান কুমার মন্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অঞ্চল-১ এ ভ্রাম্যমাণ আদালত ২৩টি স্থাপনা পরিদর্শন করেন এবং ২টি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় ২টি মামলা দায়ের ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নিকট এডিস মশার বংশ বিস্তার উপযোগী অন্য কোন স্থাপনা পরিলক্ষিত হয়নি।

অঞ্চল-২ এ ভ্রাম্যমাণ আদালত ২৪টি স্থাপনা পরিদর্শন করেন এবং ২টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়া যায় এবং ২টি স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ পরিলক্ষিত হয়। এ সময় ২টি মামলা দায়ের ও ৭০০০ টাকা জরিমানা করেন অঞ্চল-২ এ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান।

একই সাথে অঞ্চল-৩ এ ভ্রাম্যমাণ আদালত ৫৬টি স্থাপনা পরিদর্শন করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত ১টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল দেখতে পান এবং ১টি স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশে পাওয়া যায়। এ সময় একটি মামলা দায়ের ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত ৩টি যথারীতি অভিযান পরিচালনা করা হবে। সর্বশেষ প্রাপ্ত তথ্যঅনুযায়ী, অঞ্চল-১ এ মঙ্গলবার পলাশী থেকে অভিযান শুরু হবে। অন্যান্য তথ্যাদি আসার পর হালনাগাদ তথ্য প্রেরণ করা হবে। # প্রেস বিজ্ঞপ্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12