সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
বুধবার, ২০ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

ডিএসসিসির অভিযানে অর্ধশতাধিক অবৈধ দোকান ও গ্যারেজ উচ্ছেদ

দূরবীণ নিউজ প্রতিবেদক:
রোববার (১৬ আগস্ট) নগরীতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে জাতীয় ক্রীড়া পরিষদের সামনে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফুটপাত ও রাস্তা দখল করে থাকা প্রায় অর্ধশতাধিক অবৈধ খাবার হোটেল, টং দোকান, রিকশার গ্যারেজ উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনাকারী ডিএসসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ জানান, এসব খাবার হোটেল, টং দোকান, রিকশার গ্যারেজ অবৈধভাবে রাস্তা ও ফুটপাত এর উপর গড়ে উঠেছে। এসব অবৈধ স্থাপনা মানুষের চলাচলের পাশাপাশি স্বাভাবিক জনজীবনও বাঁধাগ্রস্ত করছে।

ডিএসসিসির মাননীয় মেয়রের নির্দেশনা অনুযায়ী অবৈধ স্থাপনা ও অবৈধ ক্যাবলের বিরুদ্ধে ডিএসসিসি’র উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। আগামীকাল ধলপুরে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

আরো জানানো হয়,এইডিস মশার প্রজননস্থল শনাক্তকরণ ও সেসব প্রজননস্থলের বিরুদ্ধে ডিএসসিসি পরিচালিত ৩টি ভ্রাম্যমাণ আদালতের হালনাগাদ তথ্য-উপাত্ত পাওয়ার পরই সে সম্পর্কে আপডেট দেওয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12