সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর বিভিন্ন ছবি ও বক্তব্য নিয়ে ডিসপ্লে বোর্ড, ডিএনসিসির বিভিন্ন এলাকায়

দূরবীণ নিউজ প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ও পারিবারিক জীবনের বিভিন্ন ছবি, বক্তব্য, আদর্শ এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস তুলে ধরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন স্থানে ডিসপ্লে বোর্ড, ব্যানার, কাট আউট ইত্যাদি স্থাপন করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিভিন্ন ধরনের ডিসপ্লে বোর্ড, ব্যানার ও কাট আউট কাওরান বাজার সার্ক ফোয়ারা, খামারবাড়ি মুজিব চত্বর, সংসদ ভবনের দক্ষিণ-পশ্চিম কোনা, টেকনিক্যাল মোড়, মিরপুর সনি সিনেমা হল চত্বর, ইসিবি চত্বর, তেজগাঁও সাতরাস্তা মোড়, মহাখালী রেল ক্রসিং, নতুন বাজার, উত্তরা জসিমউদ্দিন, রবীন্দ্র সরণির মোড়, এবং কাবাব ফ্যাক্টরিতে স্থাপন করা হয়।

বঙ্গবন্ধুর আদর্শকে তুলে ধরে শোক দিবসের এসব ডিসপ্লে বোর্ড, কাট আউট ও ব্যানারে বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ের ছবির পাশাপাশি তাঁর বাণী ও বক্তব্যকে উপস্থাপন করা হয়েছে। সেইসঙ্গে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্র, বাংলাদেশের নামকরণসহ বিভিন্ন ইতিহাসও তুলে ধরা হয়েছে।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, এসকল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে নগরবাসী জাতির পিতার বিভিন্ন সময়ের রাজনৈতিক কর্মকাণ্ড এবং বক্তব্য সম্পর্কে জানতে পারবেন। বঙ্গবন্ধুর জীবনের সাথে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। নতুন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস জানাতে হলে বঙ্গবন্ধুর ইতিহাস আগে জানতে হবে। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শকে তুলে ধরতেই এ প্রয়াস।# প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12