সর্বশেষঃ
সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

হাতিরঝিলের পানি যেকোনো মূল্যে দূষণমুক্ত রাখার নির্দেশ গণপূর্ত প্রতিমন্ত্রীর

দূরবীণ নিউজ প্রতিবেদক:
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেছেন , হাতিরঝিলের পানিকে যেকোনো মূল্যে দূষণমুক্ত রাখতে হবে। আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত রাজউকের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা শীর্ষক এক সভায় তিনি একথা বলেন।
রোববার (২৬ জুলাই) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী গণমাধ্যমকে এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন ,বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি ও নির্মল পরিবেশ নিশ্চিতের জন্য। কিন্তু প্রতিনিয়ত আশপাশের এলাকা থেকে সুয়ারেজ লাইনের দূষিত পানি ও ময়লা আবর্জনা পরিবেশ দূষণ করছে ও এর পানিতে দুর্গন্ধ সৃষ্টি করছে। এতে সরকারের উদ্দেশ্য বাস্তবায়নে ঘাটতি থেকে যাচ্ছে।

তিনি বলেন, দূষিত পানি ও আবর্জনা পঁচা গন্ধে এলাকার মানুষের স্বাস্থ্যহানির ঘটছে। এর স্থায়ী সমাধান প্রয়োজন। যেকোনো মূল্যে আশপাশের এলাকার সুয়ারেজ লাইনের ময়লা হাতিরঝিলে প্রবেশ বন্ধ করতে হবে। একই সাথে পানি নিষ্কাশন ব্যবস্থা চালু রাখতে হবে যেন দূষিত পানি দ্রুত
অপসারিত হতে পারে।

প্রতিমন্ত্রী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন বেশ কয়েকটি প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন। পরিশেষে তিনি যথাযোগ্য গুণগত মান বজায় রেখে সকল প্রকল্প যথাসময়ে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12