সর্বশেষঃ
ফরিদপুরে নগরকান্দায় দুই শতাধিক লগি-বৈঠাসহ বাঁকা মাতুব্বর আটক গণভোটের রায় মেনে নিলে সরকারকে সহযোগিতার ঘোষণা জামায়াতের অবশেষে বায়তুল মোকাররমের পলাতক খতিব রুহুল আমিন আটক শিগগিরই ড.মাহবুবু মোল্লা কলেজের জন্য নতুন মাঠ নির্মাণ কাজ শুরু হবে: ডিএসসিসি প্রশাসক মহাখালীর ৭তলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের ​নগরীতে জলাবদ্ধতা নিরসনে ডগাইর-বামৈলে খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু ডিএসসিসির আ’লীগের অগ্নিসন্ত্রাস প্রতিরোধে সব এমপিকে নিজ এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবধান ! আ’লীগের অগ্নি সন্ত্রাসীদের টার্গেট মন্ত্রী.এমপি ও ডিএনসিসি প্রশাসক মিল্টনসহ সরকারি অফিসও যানবাহন ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি: দুদকের অভিযান ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দুদকের অভিযান
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

১ দিনেই বাংলাদেশে করোনায় আক্রান্ত -২, ৫২৩ জন. মৃত ২৩

দূরবীণ নিউজ প্রতিবেদক :
এক দিনে বাংলাদেশে করোনায় আক্রান্ত ২,৫২৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২ হাজার ৫২৩ জনের দেহে। একদিনে মারা গেছেন ২৩ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৮২ জনে এবং আক্রান্ত ৪২ হাজার ৮৪৪ জন।

শুক্রবার (২৯ মে) দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি আরো জানান, ৪৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৯৮২টি এবং পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৩০১টি। আক্রান্তের হার ২২.৩৩ শতাংশ।

নাসিমা সুলতানা আরো জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৯০ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ হাজার ১৫ জন। সুস্থতার হার ২১.০৪ শতাংশ এবং মৃত্যুর হার ১.৩৬ শতাংশ।

মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ১৯ জন ও নারী চারজন।
বয়স বিশ্লেষণে জানা যায়, ১১-২০ বছরের মধ্যে একজন, ২১-৩০ একজন, ৩১-৪০ দুইজন, ৪১-৫০ পাঁচজন, ৫১-৬০ পাঁচজন, ৬১-৭০ ছয়জন, ৭১-৮০ একজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন।

২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৩২৮ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ১৭২ জনকে। ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12