সর্বশেষঃ
ফরিদপুরে নগরকান্দায় দুই শতাধিক লগি-বৈঠাসহ বাঁকা মাতুব্বর আটক গণভোটের রায় মেনে নিলে সরকারকে সহযোগিতার ঘোষণা জামায়াতের অবশেষে বায়তুল মোকাররমের পলাতক খতিব রুহুল আমিন আটক শিগগিরই ড.মাহবুবু মোল্লা কলেজের জন্য নতুন মাঠ নির্মাণ কাজ শুরু হবে: ডিএসসিসি প্রশাসক মহাখালীর ৭তলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের ​নগরীতে জলাবদ্ধতা নিরসনে ডগাইর-বামৈলে খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু ডিএসসিসির আ’লীগের অগ্নিসন্ত্রাস প্রতিরোধে সব এমপিকে নিজ এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবধান ! আ’লীগের অগ্নি সন্ত্রাসীদের টার্গেট মন্ত্রী.এমপি ও ডিএনসিসি প্রশাসক মিল্টনসহ সরকারি অফিসও যানবাহন ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি: দুদকের অভিযান ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দুদকের অভিযান
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

সাভারে ১ দিনেই ইউএনও, চিকিৎসকসহ ২৯ জন করোনা আক্রান্ত

দূরবীণ নিউজ প্রতিবেদক:
রাজধানীর উপকণ্ঠে সাভারে উপজেলা নির্বাহী কর্মকর্তা, চিকিৎসক, পুলিশ ও পোশাক কর্মীসহ আরো ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সাভারে ৩৯১ জনের করোনা শনাক্ত হলো।

ইউএনও পারভেজুর রহমান নিজের সংক্রমণের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দোয়া করবেন যাতে আমি সুস্থ হয়ে দ্রুত মানুষের মাঝে ফিরে আসতে পারি এবং মানুষের জন্য কাজ করতে পারি।’

গণমাধ্যমকে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা জনান, করোনাভাইরাস শনাক্তকরণের জন্য গত রোববার ৮৮ জনের নমুনা সংগ্রহ করে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) ল্যাবে পাঠানো হয়। গত মঙ্গলবার এসব নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

তারা জানান, আক্রান্তদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক, সাভার থানা ও গোয়েন্দা পুলিশের সদস্য এবং ফায়ার সার্ভিসের কর্মী ও পোশাক কারখানার শ্রমিক আছেন।

সাভারের সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহফুজ গণমাধ্যমকে বলেন, করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে ইউএনও পাভেজুর রহমান নাগরিকদের সচেতন করার পাশাপাশি মাঠপর্যায়ে গিয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করে আসছিলেন।

এসব কার্যক্রম পরিচালনা করতে গিয়ে তাঁকে অনেক মানুষের কাছাকাছি যেতে হয়েছে। এভাবে হয়তো করোনায় সংক্রমিত কোনো রোগীর সংস্পর্শে গিয়ে তিনি নিজে আক্রান্ত হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, ইউএনও পারভেজুর রহমানের করোনার কোনো উপসর্গ নেই। অনেক মানুষের সঙ্গে সম্পৃক্ততার কারণে তাঁর নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ পাওয়া গেছে। তিনি আপাতত উপজেলা পরিষদে তাঁর সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন। অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12