সর্বশেষঃ
ফরিদপুরে নগরকান্দায় দুই শতাধিক লগি-বৈঠাসহ বাঁকা মাতুব্বর আটক গণভোটের রায় মেনে নিলে সরকারকে সহযোগিতার ঘোষণা জামায়াতের অবশেষে বায়তুল মোকাররমের পলাতক খতিব রুহুল আমিন আটক শিগগিরই ড.মাহবুবু মোল্লা কলেজের জন্য নতুন মাঠ নির্মাণ কাজ শুরু হবে: ডিএসসিসি প্রশাসক মহাখালীর ৭তলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের ​নগরীতে জলাবদ্ধতা নিরসনে ডগাইর-বামৈলে খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু ডিএসসিসির আ’লীগের অগ্নিসন্ত্রাস প্রতিরোধে সব এমপিকে নিজ এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবধান ! আ’লীগের অগ্নি সন্ত্রাসীদের টার্গেট মন্ত্রী.এমপি ও ডিএনসিসি প্রশাসক মিল্টনসহ সরকারি অফিসও যানবাহন ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি: দুদকের অভিযান ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দুদকের অভিযান
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

বিএনপির নেতা দেওয়ান সালাউদ্দিনের পক্ষ থেকে আশুলিয়ায় খাদ্য সামগ্রী বিতরণ

শিবলী , দূরবীণ নিউজ (সাভার ):
বিশ্বে প্রণাঘাতি করোনা ভাইরাসের হিংস্রতায় রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় চলেছে লকডাউন। আর এই লকডাউনের ফলে বাংলাদেশের বিভিন্ন শ্রেনি ও পেশার লাখ লাখ খেটে খাওয়া মানুষ আজ কর্মহীন ও বেকার হয়ে পড়েছে। কর্মহীন, বেকার, অসহায় ও দুস্থ পরিবারের সদস্যরা আজ মানবেতর জীবন যাপন করছেন। পবিত্র রমজান মাসে অনেক্ই নিত্যপ্রয়োজনীয় খাদ্য সংকটে পড়েছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া ত্রাণ সামগ্রী অসহায় লোকজনের চাহিদার তুলনায় অনেক কম।

এদিকে বিএনপির হাইকমান্ডের নির্দেশে দেশের বিভিন্ন এলাকায় স্থানীয় বিএনপি নেতা- কর্মীদের পক্ষ থেকে দফায় দফায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে চাল,ডাল, তেল ও লবনসহ প্রয়োজনীয় খাদ্য বিতরণ করা হচ্ছ।

জাতির এই মহাসংকটকালে রাজধানীর উপকন্ঠে আশুলিয়ায় অসহায় ও দুস্থ মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রি পৌঁছে দেওয়া উদ্যোগ নিয়েছেন এই এলাকার মাটি ও মানুষের নেতা , ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু ।

বৃহস্পতিবার (১৪ মে) আশুলিয়া থানা বিএনপির সভাপতি মোঃ আজগর হোসেন ও সাধারন সম্পাদক দেওয়ান মোঃ মঈন উদ্দিন বিপ্লবের সহযোগতায় আশুলিয়া থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোক্তার হোসেন মন্ডলের উদ্যোগে দুর্গাপুর, কাঠগড়া এলাকায় কর্মহীন অসহায়, দুস্থ ও দরিদ্র প্রায় ৬০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ওই সময় স্থানীয় নেতা কর্মীরাও খাদ্য সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা করেছেন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12