সর্বশেষঃ
ঈদের দিনসহ ৫দিনই বৃষ্টি থাকতে পারে : আবহাওয়া অধিদপ্তর নাড়ীর টানে গ্রামে ছুটতে মানুষ, সদরঘাটে ১৭৫ লঞ্চে ভাড়ছে ভীড় বৈরি পরিবেশে বিলম্বে চাড়ছে কমলাপুর থেকে ট্রেন টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ২০ লাখ টাকা ভ্যাট নিবন্ধনে বার্ষিক টার্নওভারে বাধ্যতামূলক হচ্ছে তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত যুক্তরাষ্ট্রের পল্লবী শিশু রামিসার পক্ষে লড়বেন  সুপ্রিম কোর্টের  আইনজীবী শিশির মনির পল্লবীর রামিসা হত্যাকাণ্ড: সোহেল আগেও নানা অপরাধেণ্ডে লিপ্ত ছিল: ডিবি রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

গাজীপুরে প্রকৌশলী দেলোয়ার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি আইইবি’র

দূরবীণ নিউজ প্রতিবেদক :
গাজীপুর সিটি করপোরেশনের (অঞ্চল-৪) নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেনকে (৫০) হত্যার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।

মঙ্গলবার (১২ মে) অনলাইনে আইইবি’র ৬৯৪ তম নির্বাহী কমিটির সভায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে শাস্তির দাবি জানায়। একই সাথে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আইইবি’র নির্বাহী কমিটি। আইইবি’র জনসংযোগ কর্মকর্তা ইমরান হোসাইন গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, সভায় আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুরের সভাপতিত্বে এবং সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদের সঞ্চালনায় নির্বাহী কমিটির সদস্যরা বলেন, মহামারি এই করোনা ভাইরাসের মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে আমাদের প্রকৌশলীরা দায়িত্ব পালন করে যাচ্ছেন।

কিন্তু অতিদূঃখের সাথে জানাচ্ছি গাজীপুর সিটি করপোরেশনের (অঞ্চল-৪) নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেনে অফিসে যাওয়ার সময় সন্ত্রাসীরা গাড়িতে তুলে নিয়ে গিয়ে হত্যা করে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত বিচার দাবি করেন নির্বাহী কমিটির সদস্যরা।

প্রসঙ্গত, প্রকৌশলী দেলোয়ার মিরপুরের বাসা থেকে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কর্মস্থলে রওনা হন। এরপর থেকে তিনি নিখোঁজ হন। পরে উত্তরা ১৭ নম্বর সেক্টরের ৫ নম্বর ব্রিজের পশ্চিম দিকের ৮ নম্বর রোডে পাশের একটি জঙ্গল থেকে প্রকৌশলী দেলোয়ারের লাশ উদ্ধার করা পুলিশ। # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12